Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ABP-Cvoter Opinion Polls 2023: তেলঙ্গানায় ক্ষমতায় আসতে পারে কংগ্রেস, ধাক্কা খাবে কেসিআরের ভোট ব্যাঙ্ক

তেলঙ্গানায় দিন রাত এক করে প্রচার চালাচ্ছে বিজেপি। দফায় দফায় অমিত শাহ, নরেন্দ্র মোদী সেখানে গিয়ে প্রচার চালাচ্ছেন। কিন্তু তাতে বিজেপির খুব একটা সুবিধা হবে না বলেই মনে করছে সমীক্ষা। এবিপি সি ভোটার সমীক্ষা রিপোর্ট বলছে তেলঙ্গানায় কংগ্রেস সুবিধাজনক অবস্থায় থাকবে।

কেসিআরের দলের সঙ্গে কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তেলঙ্গানায়। ৪৩ থেকে ৫৫টি আসন তেলঙ্গানায় পেতে পারে বিআরএস। অন্যদিকে কংগ্রেসের ঝুলিতে ৪৮ থেকে ৬০টি আসন থাকবে বলে জানাচ্ছে সমীক্ষা। এদিকে বিজেপি যে ভাবে কোমর কষে প্রচার চালাচ্ছে তেলঙ্গানায় তার পরেও বিজেপির ভাগ্যে ৫ থেকে ১১টির বেশি আসন জুটবে না বলেই দাবি করা হয়েছে সমীক্ষায়।

ABP-Cvoter Opinion Polls 2023

এবিপি সি ভোটার সমীক্ষা দাবি করেছে কংগ্রেস তেলঙ্গানায় ৩৯ শতাংশ ভোট বাড়াবে। অন্যদিকে বিআরএসের ভোট প্রায় ৩৭ শতাংশ কমবে বলে দাবি করা হয়েছে। বিজেপি ১৬ শতাংশ ভোট নিশ্চিত করবে। সামান্য হলেও তেলেঙ্গানায় বিজেপির ভোট বাড়বে ৯.৩ শতাংশ।

কর্নাটক হাতছাড়া হয়েছে বিজেপি। অন্যদিকে তামিলনাড়ুতেও ডিএমকে রয়েছে। তার জেরে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে িবজেপির ভোট ব্যাঙ্ক পড়তে শুরু করেছে। তেলেঙ্গানাতেও ধাক্কা খাবে বিজেপি। কংগ্রেসের সুবিধাজনক অবস্থান গেরুয়া শিবিরকে বেশ বিপাকে ফেলতে পারে লোকসভা ভোেট এমনই মনে করছে রাজনৈতিক মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+