কয়লা কাণ্ডে ইডির মুখোমুখি হতে দিল্লিতে অভিষেক, আগের অবস্থানেই অনড় তৃণমূল নেতা
কয়লা কাণ্ডে ইডির মুখোমুখি হতে দিল্লিতে অভিষেক, আগের অবস্থানেই অনড় তৃণমূল নেতা
গত মাসের শেষের দিকে ইডির তরফে কয়লা কাণ্ডে হাজিরা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (abhishek banerjee) দিল্লিতে তলব করা হয়েছিল। বলা হয়েছিল ৬ সেপ্টেম্বর হাজিরা দিতে হবে। সেই মতো ৫ সেপ্টেম্বর রবিবার দিল্লিতে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)।

আগের অবস্থানেই অনড় অভিষেক
এদিন দিল্লি যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি সাতমাস আগে থাকা তাঁর নিজের অবস্থানেই অনড় রয়েছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, তিনি প্রকাশ্য জনসভায় বলেছিলেন, তাঁর বিরুদ্ধে যদি কোনও প্রমাণ কোনও কেন্দ্রীয় সংস্থা জনসমক্ষে আনতে পারে, তাহলে তাঁর বিরুদ্ধে ইডি-সিবিআই লাগানোর দরকার নেই। তিনি বলেন, ১০০ কোটি থেকে হাজার কোটির স্ক্যামের কথা বলা হচ্ছে। কিন্তু কেউ যদি ১০ পয়সার স্ক্যামের প্রমাণ করতে পারে, তাহলে তিনি মৃত্যু বরণ করবেন। তিনি বলেন, যে কোনও তদন্তের সম্মুখীন হতে তিনি প্রস্তুত। কেন সব কিছু জন সমক্ষে আনা হচ্ছে না, প্রশ্ন তোলেন তিনি।
প্রসঙ্গত গত ফেব্রুয়ারিতে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিয়ে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সময় তৃণমূলের তরফে প্রতিহিংসার অভিযোগ তোলা হয়েছিল। সেই সময় ভয় দেখানোর রাজনীতির অভিযোগও তোলা হয়েছিল তৃণমূলের তরফে। তৃণমূলের তরফে কটাক্ষ করে বলা হয়েছিল, বিজেপির হাতে দুই অস্ত্র রয়েছে, সিবিআই ও ইডি। সেই সময় বাবুল সুপ্রিয় কটাক্ষ করে বলেছিলেন, কান টানলে মাথা আসে। তবে কোন মাথা আসে তা দেখতে হবে। ভোটের মুখে নোটিস দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী বাম-কংগ্রেসও।

প্রতিহিংসা পরায়ন রাজনীতির অভিযোগ
বিষয়টি কি প্রতিহিংসা পরায়ন, এই প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলে সেটা মানুষ ঠিক করবে। তারপরেই তিনি বলেন, বিজেপি হেরে গিয়ে প্রতিহিংসা পরায়ন রাজনীতি করছে। তদন্তকারী সংস্থাগুলিকে পিছনে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা ছাড়া এদের আর কোনও কাজ নেই বলেও মন্তব্য করেন তিনি। চ্যালেঞ্জ করে তিনি বলেন, বিজেপির কোনও সর্বভারতীয় নেতা তাঁদের পছন্দর অনুযায়ী কোনও এক জায়গায় বিতর্কে বসুন। গত পাঁচ বছরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অবস্থা এবং সাত বছরে সরকারের অবস্থা তিনি যদি ফাঁস না করতে পারেন, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়ে দেন। টিভির পর্যাদ যাঁদেরকে টাকা নিতে দেখা গেল, তাঁদের নাম কেন, চার্জশিটে থাকে না, সেই প্রশ্ন এদিন তুলেছেন অভিষেক।

হাজিরা দেননি রুজিরা
অভিষেক বন্দ্যোপাধ্যায় ৬ সেপ্টেম্বর ইডির সামনে হাজিরা দেওয়ার জন্য দিল্লি গেলেও, ১ সেপ্টেম্বর ইডির সামনে হাজিরা এড়িয়ে গিয়েছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, রুজিরা ইডিকে মেইল করে জানিয়েছেন, করোনা মহামারী পর্বে দুই শিশুকে নিয়ে দিল্লিতে যাওয়ার তাঁর পক্ষে নিরাপদ নয় বলেই মনে করেন। সেই কারণে তদন্তকারীরা তাঁর কলকাতার বাড়িতে এসেও জিজ্ঞাসাবাদ করতে পারেন।

তোপ দেগেছিলেন মমতা
ইডির এই ডেকে পাঠানোর খবর প্রকাশ্যে আসতেই তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বলেছিলেন, দিল্লি যখন রাজনীতিতে পারে না, তৎ এজেন্সি লেলিয়ে দেয়। কার্যত হুঁশিয়ারি দিয়ে তাঁকে বলতে শোনা যায়, তাঁকে ইডি দেখালে তিনি বস্তা-বস্তা তথ্য দেবেন। অভিষেক মোকাবিলা করতে হলে, রাজনৈতিকভাবে করুন, মন্তব্য করেছিলেন তৃণমূল সুপ্রিমো। অমিত শাহের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ন রাজনীতির অভিযোগও তিনি করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছিলেন, কয়লা কেন্দ্রের বিষয়। প্রচারে এসে কেন্দ্রীয় মন্ত্রীরা আসানসোলে কয়লা মাফিয়ার হোটেলে এসে উঠেছিলেন বলেও অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কয়লা কাণ্ডে আরও যাঁদের দিল্লিতে তলব করা হয়েছে, তাঁরা হলেন আইপিএস শ্যাম সিং, জ্ঞানবন্ত সিং এবং সেলভা মুরুগান। তাঁদেরকে দিল্লিতে তলব করা হয়েছে ১০, ৯ ও ৮ সেপ্টেম্বর। এর আগেও অবশ্য এইসব আইপিএসকে তলব করা হয়েছিল। কয়লা কাণ্ডে ইডির দিল্লিতে তলব তাৎপর্যপূর্ণও বটে। কেননা, ভোটের ফল বেরনোর পরে নারদ তৃণমূলের চার নেতা-মন্ত্রীকে নিজাম প্যালেসে নিয়ে গিয়ে গ্রেফতার করা হয়। খবর পেয়েই সেখানে ভিড় জমান তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা। সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের আইনমন্ত্রীও। পরে সিবিআই-এর তরফে মামলাকে প্রভাবিত করার অভিযোগ তুলে, তা অন্য রাজ্যে সরিয়ে দেওয়ার আবেদন করা হয় হাইকোর্টে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications