Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দেখা হল না গিরিরাজ সিংয়ের সঙ্গে! বঞ্চিতদের নিয়ে দিল্লি ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের

ন্যায্য টাকা না পেলে লক্ষ লক্ষ বঞ্চিতদের নিয়ে দিল্লি ঘেরাওয়ের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ১০০ দিনের কাজের টাকা মেটানোর দাবিতে আজ বুধবার কৃষি ভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদরা। সেখানে গ্রামন্নোয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করার কথা ছিল।

 দিল্লি ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি

দিল্লি ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি

কিন্তু সাংসদরা গেলেও ছিলেন না কেন্দ্রীয়মন্ত্রী। ফলে কৃষিসচিবের সঙ্গেও কথা হয় ডায়মন্ডহারবারের সাংসদের। আর এরপরেই কৃষি ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই টাকা আটকে রাখা নিয়ে সরব হন তিনি। অভিষেক বলেন, এভাবে টাকা আটকে রাখা যায় না। পাওনা টাকা দিতেই হয়। তবে আগামী দু থেকে তিন মাস সময় দিয়েছেন অভিষেক! এরপরেও টাকা না দিলে রাজ্যের লক্ষ লক্ষ বঞ্চিতদের নিয়ে এসে দিল্লি ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের।

সিবিআই কিংবা হাইকোর্টে যাওয়ার কথা

সিবিআই কিংবা হাইকোর্টে যাওয়ার কথা

শুধু তাই নয়, এই প্রসঙ্গে অভিষেক আরও বলেন, প্রায় এক বছর হতে চলল। বুঝে শুনেই আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। তবে আর অপেক্ষা নয় বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে টাকা আটকে রাখার কারণ হিসাবে বেনিয়মের কথা নাকি জানিয়েছেন কৃষি সচিব। আর সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, আপনারা বলছেন, বেনিয়ম আছে। আর তা থাকলে কতগুলিতে বেনিয়ম আছে সেগুলির তদন্তের কথা বলেন অভিষেক। শুধু তাই নয়, সে বিষয়ে সিবিআই কিংবা হাইকোর্টে যাওয়ার কথাও বলেন তিনি। এমনকি দোষীকে শাস্তি দেওয়ার কথাও বলেন তিনি।

কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে বৈঠক

কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে বৈঠক

অভিষেকের কথায়, ১১ লক্ষ ৩৬ হাজার গরিব মানুষের টাকা আটকে আছে। অনেক দিন হয়ে গিয়েছে। আর নয়, এবার আন্দোলনের পথই পথ বলে বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো। তাঁর কথায়, কৃষি সচিব এই বিষয়ে আশ্বাস দিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে বৈঠক ডাকবেন। তবে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে টাকা না দিলে লক্ষ লক্ষ বঞ্চিতদের নিয়ে দিল্লি ঘেরাও করা হবে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়

ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে গত দুদিন ধরে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই দিল্লি অভিযানের কথা শোনা যায়। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত দিল্লির যাওয়ার ডাক দেন। আর এই অবস্থায় আজ তৃণমূল সাংসদদের গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত ছিল খুবই গুরুত্বপূর্ণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+