আধার কার্ডে সমস্যা? নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ ও ফোন নম্বর ঠিক করুন নিজেই, জেনে নিন সহজ পদ্ধতি গুলো
আধার কার্ডে সঠিক ব্যক্তিগত তথ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আধার কার্ড ভারত জুড়ে অসংখ্য সরকারি এবং আর্থিক পরিষেবার জন্য প্রাথমিক নথি হিসেবে কাজ করে। আধার কার্ডে ভুল নাম থাকলে KYC, ব্যাংক অ্যাকাউন্ট কিংবা আরও অন্যান্য সুবিধা পাওয়ার ক্ষেত্রে গুরুতর সমস্যা হতে পারে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ( UIDAI ) তাই অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই আধার কার্ডে নাম সংশোধন করার জন্য কিছু সহজ পদ্ধতি প্রদান করেছে।

UIDAI আধার কার্ড আপডেটের প্রক্রিয়াটিকে তাড়াতাড়ি করার জন্য এবং অপ্রয়োজনীয় কাগজপত্র দূর করার জন্য পুনরায় বিবেচনা করছে। নতুন সিস্টেমটি ব্যবহারকারীর তথ্য পুঙ্খানুপু্খ ভাবে যাচাই করবে। এটি প্যান কার্ড, পাসপোর্ট এবং রেশন কার্ড সহ সমস্ত সরকারি ডাটাবেসের সাথে ক্রস-রেফারেন্সিং করবে, যার ফলে বারবার ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন হবে না। কিন্তু UIDAI-এ ঠিকানা পরিবর্তনের জন্য বৈধ প্রমাণ হিসেবে বিদ্যুৎ বিলের মতো ইউটিলিটি বিল দিতে হবে।
অনলাইনে আধার কার্ডে নাম আপডেট করার জন্য সবচেয়ে সুবিধাজনক পদ্ধতি হল অফিসিয়াল UIDAI সেল্ফ সার্ভিস আপডেট পোর্টাল (SSUP)। এই পদ্ধতিতে OTP-ভিত্তিক যাচাইকরণের জন্য ব্যবহারকারীর মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের লিংক করা প্রয়োজন।
অনলাইনে আধার কার্ডটি আপডেট করানোর জন্য প্রথমে অফিসিয়াল UIDAI ওয়েবসাইটে গিয়ে সেল্ফ সার্ভিস আপডেট পোর্টাল (SSUP)-এ যেতে হবে। তারপর ১২-সংখ্যার আধার নম্বর এবং ক্যাপচা কোডটি লিখতে হবে। তারপর 'ওটিপি পাঠান'-এই অপশনে এ ক্লিক করে লগ ইন করলে নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত ছয়-সংখ্যার যে ওটিপি তা আসবে ওটা লিখতে হবে। তারপরে 'ডেমোগ্রাফিক ডেটা আপডেট করুন'-বিকল্পটিতে ক্লিক করে 'নাম'-এ ক্লিক করতে হবে। নিজের কাছে যে নথি আছে সেখানে ঠিক যেভাবে নাম লেখা আছে ঠিক সেইভাবে সাবধানে সঠিকভাবে নামটি লিখতে হবে। মনে রাখা প্রয়োজন আধার শুধুমাত্র একবার নাম পরিবর্তনের চেষ্টা করার অনুমতি দেয়, তাই নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি, অথবা ড্রাইভিং লাইসেন্সের মতো নথির স্ক্যান করা কপি আপলোড করতে হবে। আপলোড করার বিবরণ পর্যালোচনা করে 'জমা দিন'-এ ক্লিক করুন। তারপর একটি আপডেট অনুরোধ নম্বর (URN) পাওয়া যাবে, যা দিয়ে আধার নাম সংশোধনের স্থিতি ট্র্যাক করতে ব্যবহার করা যেতে পারে।
নাম পরিবর্তনের এইরকম সুবিধা প্রত্যেকে শুধুমাত্র একবার ব্যবহার করতে পারে। নাম সংশোধন সাধারণত কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে প্রক্রিয়াজাত হয়ে যায়। তারপরই নতুন ই-আধার ডাউনলোড করা যেতে পারে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications