'কেন যাব থানায়', বলেই লিফটে পোশাক খুলল তরুণী, হতবাক পুলিশ, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও
লিফটের মধ্যেই পরনের জামা-কাপড় খুলে ফেললেন এক তরুণী। রাত তিনটের সময় পুলিশ এবং অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী এবং কয়েক জন বাসিন্দার সামনেই এই ঘটনা ঘটে।
লিফটের মধ্যেই পরনের জামা-কাপড় খুলে ফেললেন এক তরুণী। রাত তিনটের সময় পুলিশ এবং অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী এবং কয়েক জন বাসিন্দার সামনেই এই ঘটনা ঘটে। তরুণী এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে তিনি পরনের অন্তর্বাস পর্যন্ত খুলে ফেলতে উদ্যত হয়েছিলেন। কিন্তু, হুমকি দিয়ে গেলেও তেমনটা আর করেননি ওই তরুণী। ঘটনাটি ২৫ অক্টোবর রাতে মুম্বই অন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সে।

জানা গিয়েছে, বছর ২১-এর ওই তরুণা লোখান্ডওয়ালা কমপ্লেক্সে পেইং গেস্ট হিসাবে থাকেন। তিনি কনটেন্ট রাইটিং-এর কাজ করার সঙ্গে সঙ্গে ছোটখাটো মডেলিং অ্যাসাইনমেন্টেও উঠতি মডেল হিসাবে কাজ করেন। ঘটনার দিন রাত ১টা নাগাদ তিনি বাড়ি ফিরেছিলেন। কিন্তু, নিরাপত্তারক্ষীরা তাঁকে অ্য়াপার্টমেন্টের ভিতরে ঢুকতে দিচ্ছিল না বলে অভিযোগ। এই নিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা হয় ওই তরুণীর। এরপরই তিনি ১০০ ডায়াল করে পুলিশকে খবর দিয়েছিলেন। নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে অশ্লীল আচরণেরও অভিযোগ আনে। ওশিওয়ারা থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
অভিযোগ, ওই তরুণী এরপর অ্যাপার্টমেন্টে ঢুকতে সমর্থ হন। কিন্তু, লিফটে উঠতেই ওই তরুণীকে পুলিশ থানায় আসতে বলে। কোনও মহিলা পুলিশকর্মী ছাড়া কেন তাঁকে থানায় যেতে বলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন ওই তরুণী। অভিযোগ, এরপরও পুলিশ তাঁকে থানায় যাওয়ার জন্য তাড়া দিচ্ছিল। এতে তরুণী ক্ষিপ্ত হয়ে পড়েন। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে ফের বচসা শুরু হয়। মহিলা পুলিশকর্মী ছাড়া তিনি থানায় যাবেন না বলেও জানিয়ে দেন।
১৬০ ভারতীয় দণ্ডবিধি অনুসারে কোনও মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা যায় না। এই আইন অনুযায়ী কোনও মহিলাকে সশরীরে থানায় হাজিরা দেওয়ার দরকার নেই। মহিলার বাড়িতে মহিলা পুলিশকর্মী এবং পারিবারিক সদস্যদের উপস্থিতিতে পুলিশ এই জেরার কাজ করতে পারবে বলেও এই আইনে বলা আছে। এমনকী, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী সূর্যাস্তের পরে কোনও মহিলাকে গ্রেফতার করা যাবে না। সূর্যান্ত পর্যন্ত এই নিয়ম লাগু থাকে।
এমন আইনের পরও পুলিশ কেন ওই তরুণীকে থানায় যাওয়ার জন্য চাপ দিচ্ছিল তা পরিষ্কার নয়। এই ঘটনার একটি ভিডিও হয়েছে। যা ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। ভিডিও-তে দেখা গিয়েছে লিফটে থাকা তরুণীরক সঙ্গে জোর তর্ক হচ্ছে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের। পুলিশ সমানে তাঁকে থানায় যাওয়ার জন্য চাপ দিচ্ছে। এই কথা- চালাচালির মাঝেই ক্ষিপ্ত ওই তরুণী নিজের পরনের পোশাক খুলে ফেলেন। নিরাপত্তা রক্ষীরা তাঁর সঙ্গে যে অশ্লীল আচরণ করেছিল তারই প্রতিবাদে সে এমন করেছে বলেও বলতে থাকে। পুরো ঘটনাই ভিডিবন্দি করেছিলেন কেই।
ভিডিওকারী ব্যক্তি এরপর তা সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্নস্থানে তা ছড়িয়ে দেন। এরপরই তা ভাইরাল হয়ে যায়। শনিবার ওই তরুণী পুরো ঘটনার বিবরণ দিয়ে টুইট করেন। মুম্বই পুলিশর চোখে-ও এই টুইট ধরা পড়ে। পুলিশ ওই তরুণীকে থানায় গিয়ে এফআইআর দায়ের করতে বলে। এরপরই ওই তরুণী পুলিশের কাছে তাঁর অভিযোগ নথিভুক্ত করান বলে জানা গিয়েছে।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications