Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘সফল ভারত বিশ্বকে স্থিতিশীল রাখে' প্রজাতন্ত্র দিবসে প্রশংসায় ইউরোপীয় কমিশন প্রধান

দিল্লির কর্তব্যপথে ৭৭ তম প্রজাতন্ত্র দিবসের বর্ণময় আয়োজনে অতিথি হিসেবে যোগ দিয়ে এক বিশেষ বার্তা দিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরজুলা ফন ডের লায়েন। তাঁর কথায় "সফল ভারত বিশ্বকে আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও নিরাপদ করে তোলে।" ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছনোর প্রেক্ষাপটে এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহল।

ফন ডের লায়েনের পাশাপাশি ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টাও অতিথি হিসেবে প্যারেডে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঐতিহ্যবাহী বাগিতে তাঁদের সঙ্গে নিয়ে কর্তব্যপথে পৌঁছে অভ্যর্থনা জানান।

সামাজিক মাধ্যমে অনুভূতি প্রকাশ করে ফন ডার লায়েন লেখেন, "প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা জীবনের অন্যতম সম্মান। সমৃদ্ধ ও সফল ভারত বিশ্বব্যবস্থাকে শক্তিশালী করে এতে সকলেই উপকৃত হয়।"

আগামী ২৭ জানুয়ারি নয়াদিল্লিতে ভারত ইইউ শীর্ষ বৈঠকে বহু আলোচিত মুক্ত বাণিজ্য চুক্তির সমাপ্তি ঘোষণা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বসবেন ইইউ নেতারা।

ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসও একই অনুষ্ঠানে যোগ দিয়ে ভারত ইইউ সম্পর্কের নতুন পর্বের ইঙ্গিত দেন। তাঁর কথায়, "ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার প্রবল গতি তৈরি হয়েছে আমরা সেটিকে কাজে লাগাচ্ছি। প্রথমবার আমাদের ইইউ নৌ অভিযানের সদস্যরা প্যারেডে অংশ নেওয়াটা সম্পর্কের গভীরতা বোঝায়।" কালাস আরও জানান, শীর্ষ বৈঠকে নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্বে একটি ঐতিহাসিক চুক্তি সই হবে, যা সাইবার নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী লড়াই ও সামুদ্রিক সহযোগিতা জোরদার করবে।

ইইউ নেতাদের উপস্থিতিতে কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বার্তা দেন "ভারত ইইউ সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে। প্রজাতন্ত্র দিবসে তাঁদের উপস্থিতি আমাদের পারস্পরিক বিশ্বাস ও যৌথ মূল্যবোধকে পুনরায় দৃঢ় করে।"

পরিসংখ্যান বলছে, ইউরোপীয় ইউনিয়নই ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। ২০২৩ ও ২৪ অর্থবর্ষে দ্বিপাক্ষিক পণ্য ব্যবসার পরিমাণ ছিল প্রায় ১৩৫ বিলিয়ান মার্কিন ডলার। নতুন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে দুই পক্ষের বাণিজ্য ও শিল্প সহযোগিতা আরও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের শুল্ককেন্দ্রিক নীতির ফলে উদ্ভূত অস্থিরতার মাঝেই ভারত ও ইইউ নিজেদের অর্থনৈতিক সমীকরণ শক্তিশালী করার পথে এগোচ্ছে। প্রায় এক দশক বন্ধ থাকার পর ২০২২ সালে পুনরায় শুরু হওয়া এফটিএ আলোচনায় এবার সমাপ্তির ইঙ্গিত মিলেছে।

এদিকে, বৈঠকের আগে ইইউ থেকে আমদানি করা গাড়ির ওপর শুল্ক ১১০ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশে আনার বিষয়ে দিল্লি সম্মত হয়েছে বলে জানা গেছে। নির্দিষ্ট মূল্যের ঊর্ধ্বে থাকা কিছু গাড়ির ক্ষেত্রে ধাপে ধাপে শুল্ক কমে ১০ শতাংশে নেমে আসার সম্ভাবনাও রয়েছে।

ভূরাজনৈতিক অস্থিরতার সময় ভারত ইইউ বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা যে নতুন উচ্চতায় উঠছে, দিল্লির প্রজাতন্ত্র দিবসের মঞ্চ যেন সেই সংকেতই দিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+