পূর্ণিমার রাতে তাজমহল দেখার নতুন ভিউপয়েন্ট, পর্যটকদের জন্য খুলে গেল দরজা
জ্যোৎস্নালোকে তাজ মহল েদখার নতুন সুযোগ করে দিল উত্তর প্রদেশ সরকার। নতুন করে তৈরি করা হয়েছে ভিউ পয়েন্ট।
জ্যোৎস্নালোকে তাজ মহল েদখার নতুন সুযোগ করে দিল উত্তর প্রদেশ সরকার। নতুন করে তৈরি করা হয়েছে ভিউ পয়েন্ট। যেখান থেকে ভোরবেলা এবং রাতে তাজ মহলের শোভা দেখতে পারবেন পর্যটকরা। শনিবার আগ্রায় এই নতুন ভিউ পয়েন্টের উদ্বোধন করেন গিরিরাজ সিং ধর্মেশ। মেহতাব বাগ তাজ ভিউ পয়েন্ট নাম দেওয়া হয়েছে সেটির।

আগ্রা উন্নয়ন পর্ষদের উদ্যোগে তৈর্ এই ভিউ পয়েন্টের প্রবেশ মূল্য রাখা হয়েছে একেবারেই নগন্য। মাত্র ২০ টাকার টিকিট কেটে এখানে তিন ঘণ্টা থাকতে পারবে পর্যটকরা। সকাল ৭টা থেকে ১০টা এবং রাত ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে মেহতাব বাগ তাজ ভিউ পয়েন্ট।
আগ্রা উন্নয়ন পর্যদের এই উদ্যোগে খুশি বিদেশি পর্যটকরাও। পূর্ণিমার রাতে তাজমহল দেখার আগ্রহ সব পর্যটকদের মধ্যেই থাকে। এতো স্বল্প মূল্যে সেই সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন পর্যটকরা। তাজমহলের পরিবেশ দূষণ মুক্ত রাখতে কয়েকদিন আগেই দুটি এয়ার পিউরিফায়ার লাগানো হয়েছে। শীত পড়তেই পর্যটকের সংখ্যা বাড়তে থাকে তাজমহলে। যদিও সাড়া বছরই পর্যটকরা এখানে আনাগোনা করতে থাকেন।
-
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান












Click it and Unblock the Notifications