প্রাকৃতিক দুর্যোগের কবলে তাজমহল! ভেঙে পড়ল এই অংশ
প্রাকৃতিক দুর্যোগের কবলে তাজমহল। বুধবার শেষ রাতে আগ্রায় ব্যাপক ঝড় বৃষ্টি হয়। প্রবেশ পথে থাকা ১২ ফুটের ধাতুর তৈরি পিলার, দ্বারওয়াজা-ই-রাউজা ভেঙে পড়ে।
প্রাকৃতিক দুর্যোগের কবলে তাজমহল। বুধবার শেষ রাতে আগ্রায় ব্যাপক ঝড় বৃষ্টি হয়। প্রবেশ পথে থাকা ১২ ফুটের ধাতুর তৈরি পিলার, দ্বারওয়াজা-ই-রাউজা ভেঙে পড়ে। জানা গিয়েছে সেই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিমি। পিলারটি ভেঙে পড়ায় স্তম্ভ এবং তার ওপরের গম্বুজটি কয়েক টুকরো হয়ে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে তাজমহল। কিন্তু ওয়াকফ বোর্ড সুপ্রিম কোর্টে তাজমহলকে তাদের সম্পত্তি বলে দাবি করেছে। বুধবার সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডকে তাদের কাছে থাকা তাজমহল সংক্রান্ত নথি জমা দিতে বলেছে। সুন্নি ওয়াকফ বোর্ডের দাবি, মোঘল সম্রাট শাহজাহান তাদেরকে তাজমহল দান করে গিয়েছিলেন।
তাজমহলকে রক্ষা করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সম্প্রতি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৭ দশকের পুরনো এই স্মৃতি শৌধতে তিন ঘণ্টার বেশি কোনও দর্শণার্থী থাকতে পারবেন না।
#heavyrain causes pillar inside #TajMahal premises to collapse, no casualties reported
— ANI Digital (@ani_digital) April 11, 2018
Read @ANI Story | https://t.co/lvHKZBH317 pic.twitter.com/hn0rjVHHBP
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications