রাস্তায় বাঁক নিতে গিয়েই ঘটল বিপদ! বহু প্রাণহানি, শোকাহত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, আর্থিক সাহায্যের ঘোষণা
সাতসকালে এক ভয়াবহ দুর্ঘটনায় কেঁপে উঠল অন্ধ্র প্রদেশের আলুরি জেলা। সকাল সাড়ে পাঁচটা নাগাদ একটি যাত্রীভর্তি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে আটকে পড়ে। এখনও পর্যন্ত সেই ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন অনেকেই। তদন্তকারীরা মনে করছেন যে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ারই এই বিপর্যয়ের মূল কারণ।
সেই বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। সবাই পুণ্যার্থী ছিলেন। বাসের মধ্যে ছিলেন দুই চালক এবং এক সাফাই কর্মী। জঙ্গলঘেরা পাহাড়ি রাস্তায় মোড় নেয়ার সময়েই নিয়ন্ত্রণ হারায় বাসটি। তারপরেই গাড়িটি রাস্তা থেকে বেরিয়ে গিয়ে উলটে খাদে আটকে পড়ে। সম্পূর্ণ নিচে না পড়ে গিয়ে উল্টে থাকা অবস্থায় ঝুলে থাকার কারণে বেশ কিছু যাত্রী বেঁচে যান।

স্থানীয় মানুষজনই প্রথম সেই বাসটিকে বিপজ্জনক অবস্থায় দেখতে পেলে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। কিছুক্ষনের মধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। তারপর সেখান থেকে একে একে সমস্ত যাত্রীদের বের করে আনা শুরু হয়। ৭ জনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের তাড়াতাড়ি করে চিত্তুর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাটি ঘটার পর থেকে গভীরভাবে শোকপ্রকাশ করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, তাড়াতাড়ি করে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করতে এবং আহতদের চিকিৎসায় যেন কোনও গাফিলতি না হয় সেটি নিশ্চিত করতে। ভোরবেলার এই দুর্ঘটনায় গোটা অঞ্চলে শোকের ছায়া ফেলেছে।
মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। প্রধানমন্ত্রীর দপ্তর মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণাও করেছে। পাশাপাশি আহতদের জন্য ৫০ হাজার টাকা সাহায্যের ঘোষণাও করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে সমস্তরকমের সাহায্যের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
Pained by the loss of lives due to a bus mishap in the Alluri Sitharama Raju district of Andhra Pradesh. My thoughts are with the affected people and their families during this difficult time. Praying for the speedy recovery of the injured.
— PMO India (@PMOIndia) December 12, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF…
ভয়াবহ এই দুর্ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও শোকপ্রকাশ করেছেন। এক্স (X)-এর মাধ্যমে রাষ্ট্রপতি জানিয়েছেন যে, "অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারাম রাজু জেলায় এরকম মর্মান্তিক বাস দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা ঘটার খবরে আমি মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের তাড়াতাড়ি সুস্থতা কামনা করছি।"
এই দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর দফতর থেকেও এক্স (X)-এর মাধ্যমে জানানো হয়েছে যে, "অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারাম রাজু জেলায় এরকম বাস দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা ঘটায় আমি শোকাহত। আহতদের তাড়াতাড়ি সুস্থতা কামনা করছি। প্রতিটি নিহতের কাছের আত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় তহবিল থেকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং সেই সঙ্গে আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।"
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications