করোনা আক্রান্ত ৮ সিংহী, সতর্কতা জারি হল চিড়িয়াখানায়
করোনা আক্রান্ত ৮ সিংহী, সতর্কতা জারি হল চিড়িয়াখানায়
করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে পশুপাখিদের মধ্যেও। হায়দরাবাদ চিড়িয়াখানায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ সিংহী। তারপরেই ভান্ডালুর চিড়িয়াখানায় সতর্কতা জারি করা হয়েছে। করোনা সংক্রমণ যাতে ভ্রমণার্থীদের মধ্যে ছড়িয়ে না পড়ে সেকারণে সতর্ক করা হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। জরুরি ভিত্তিতে চিড়িয়াখানার সব কর্মীদের টিকাকরণের নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণ চিড়িয়াখানার কর্মীদের উপরেও ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। চিড়িয়াখানার অন্যান্য পশুপাখিদের উপরে যাতে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেরকারণে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। তাঁদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। আপাতত চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুপাখিদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে আরও সংক্রমণ ছড়িয়ে পড়বে বলে জানানো হয়েছে। এমনকী চিড়িয়াখানায় কোনও পশু-পাখি মরলে তার ময়নাতদন্ত যেন যথাযথ করোনা বিধি মেনে করা হয়।
গতবছর করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছিল আমেরিকার একটি চিড়িয়াখানার চারটে সিংহ এবং ৩ সিংহী। যদিও পরে চিকিৎসায় তারা সুস্থ হয়ে ওঠে। এখনও করোনা ভাইরাসের সংক্রমণে কোনও পশুপাখি মারা যায়নি। করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications