বিহারে ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল আতশবাজির কারখানার একাংশ, মৃত ৬
বিহারে ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল আতশবাজির কারখানার একাংশ, মৃত ৬
রবিবার বিহারে এক আতশবাজি ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোা এলাকা। ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের জেরে বিহারের বাড়িটির একাংশ উড়ে গিয়েছে। বাকি অংশে আগুন লেগে গিয়েছে। বাড়িটি থেকে আটজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে।

বাড়ির একাংশ চাপা পড়ে আহত আট
জানা গিয়েছে, বিহারের সারান জেলায় খয়রা থানায় খুদাইবাগ গ্রামে আতশবাজি ব্যবসায়ীর বাড়িতে রবিবার ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ব্যবসায়ী শাবির হোসেনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের জেরেই বাড়ির ভিতরে ছয় জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের জেরে সম্পূর্ণ বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুলিশ সূত্রের খবর, বিস্ফোরণের জেরে বাড়িটির একাংশ উড়ে গিয়েছে। বাড়িটির একাংশে আগুন লেগে যায়। জানা গিয়েছে, বাড়িটি নদীর তীরে। ক্ষতিগ্রস্থ বাড়িটির একাংশ ধসে পড়ে। ঘটনায় আটজন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায়। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে ফরেন্সিকের দল
সরনের এসপি সন্তোষ কুমার জানিয়েছেন, জেলা সদর ছাপড়া থেকে ৩০ কিলোমিটার দূরে একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে বাড়ির একাংশ ধসে ছয় জনের মৃত্যু হয়েছে। আটজন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায়। দ্রুত গতিতে তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ফরেন্সিকের একটি দল উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করা শুরু করেছে। পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে মজবুত আতসবাজির মশলা থেকে এই বিস্ফোরণ হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রায় একঘণ্টা ধরে বাড়িটি থেকে বিস্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল। বাড়িটির ভিতরে আতশবাজি তৈরি হচ্ছিল বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

ব্যাপক বিস্ফোরক মজুতের জেরে বিস্ফোরণ
বাড়িটিকে অবৈধ আতশবাজির কারখানা তৈরি করা হয়েছিল। বাড়িটি যেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, তা দেখে পুলিশ মনে করছে, কোনও শক্তিশালী বিস্ফোরক তৈরি করা হয়েছিল। আবাসিক এলাকা থেকে বেশ খানিকটা দূরে ব্যবসায়ী শাবির হোসেন তৈরি করেছিলেন অবৈধ আতশবাজির কারখানা তৈরি করবেন বলে। বিহারের বিভিন্ন জায়গায় আতশবাজির অবৈধ কারখানা গড়ে উঠেছে। অনেকক্ষেত্রে স্থানীয় প্রশাসন এই বিষয়ে জানতে পারলেও কোনও ব্যবস্থা নেয় না। যারফলে ছাপড়ায় বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে থাকে। আতশবাজির কারখানায় নির্দিষ্ট পরিমাপের বেশি বিস্ফোরক, দাহ্য বস্তু, প্যাকেজিংয়ের জিনিস একসঙ্গে রাখার নিয়ম নেই। পুলিশ সূত্রের খবর, ব্যাপক পরিমাণে বিস্ফোরক মজুত রাখার ফলে এই বিস্ফোরণ হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications