'গলায় ছুরি ধরে অপহরণ করা হয়', বাড়ি ফিরে বয়ান স্ন্যাপডিল কর্মীর
গাজিয়াবাদ, ১২ ফেব্রুয়ারি : ২৪ বছরের মহিলা স্ন্যাপডিল কর্মী দীপ্তি শর্মা অপহৃত হওয়ার দুদিন পরে শুক্রবার বাড়ি ফিরেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার দিন অর্থাৎ বুধবার তিনি অফিস থেকে অটোতে ফেরার সময়ে চারজন পুরুষ গলায় ছুরি ধরে তাঁকে তুলে নিয়ে যায়।
পুলিশকে দেওয়া বয়ানে দীপ্তি জানিয়েছেন, বৈশালী মেট্রো স্টেশন থেকে অটো নিয়ে তিনি শাহিবাবাদ গ্রামের কাছে নেমে যান। সেখানে কাজ মিটিয়ে আর একটি অটো নেন।

সেই অটোতে চারজন যুবক ও একটি মেয়ে ছিল। হিন্দোন নদীর কাছে ওই যুবকেরা মেয়েটিকে জোর করে অটো থেকে নামিয়ে দেয়। সেখান থেকে অটোটি ঘুরে গিয়ে রাজ নগরের কাছে মর্তি গ্রামের দিকে চলে যায়।
সেখানে যেতে যেতেই দীপ্তিকে গলায় ছুরি ঠেকিয়ে বেঁধে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। প্রায় তিন ঘণ্টা গাড়ি চলার পরে একটি ঘরে নিয়ে গিয়ে তাঁকে আটকে রাখা হয় বলে জানিয়েছেন অপহৃতা স্ন্য়াপডিল কর্মী।
এরপরে শুক্রবার ভোরে দীপ্তিকে কোনও একটি অজানা রেল স্টেশনের কাছে এনে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে লোকাল ট্রেন ধরে দিল্লি পৌঁছন তিনি। অপহরণকারীরা তাঁর সঙ্গে কোনও খারাপ ব্যবহার করেননি বলেই জানিয়েছেন অপহৃতা দীপ্তি।
তবে ঠিক কী কারণে অপহরণের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। মহিলার বয়ান শুনে তদন্ত চলছে ও তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications