নিজের কফিনে অন্তিম বার্তা ৩৩ বছর আগেই ঠিক করে ফেলেছিলেন করুণানিধি
করুণানিধির কফিনের উপরে যে বার্তা লেখা রয়েছে তা তিনি বলে গিয়েছেন আজ থেকে ৩৩ বছর আগে।
ডিএমকে নেতা করুণানিধি চলে গিয়েছেন অন্তিমযাত্রায়। সোনালি রঙের কফিনের ভিতরে শায়িত তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী এবার জায়গা করে নেবেন রাজনৈতিক গুরু আন্নাদুরাইয়ের সমাধির পাশেই। তাঁর কফিনের উপরে যে বার্তা লেখা রয়েছে তা তিনি বলে গিয়েছেন আজ থেকে ৩৩ বছর আগে।

তামিলে কফিনের উপরে লেখা রয়েছে, 'ওইভু ইডুকামাল উজহাইথভন, ইদো ওইভু ইডুথু কোন্দু'। যার অর্থ - 'যিনি কোনও বিশ্রাম না নিয়ে কঠোর পরিশ্রম করেন, তিনি কফিনে বিশ্রাম নেন।'
'A person who continued to work without rest, now takes rest' written on the coffin of #Karunanidhi pic.twitter.com/diosM06Lbf
— ANI (@ANI) August 8, 2018
এদিন সকাল থেকে রাজাজি হলের বাইরে দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে উৎসাহী জনতার উচ্ছ্বাস চোখে পড়েছে। করুণানিধির পুত্র স্তালিনও বাবার প্রয়াণে আবেগঘন কবিতা লিখে শ্রদ্ধা জানিয়েছেন। নিজের টুইটার অ্যাকাউন্টে কবিতা পোস্ট করেছেন তিনি।
কফিনের উপরে যা লেখা রয়েছে তা ৩৩ বছর আগে ঠক করে ফেলেছিলেন করুণানিধি। এই বাক্যবন্ধনীই যেন কফিনের উপরে লিপিবদ্ধ হয় তা পুত্রদের বলেও যান। এমনটাই জানিয়েছেন পুত্র স্তালিন।
মেরিনা বিচে আন্নাদুরাইয়ের মেমোরিয়ালের অদূরে সমাধিস্থ করা হবে করুণানিধিকে। রাজাজি হল থেকে শিবানন্দ রোড হয়ে থাতাই পেরিয়ার রোড হয়ে আন্না স্কোয়ারে গিয়ে থামবে শোভাযাত্রা। সমাধিস্থ হবেন করুণানিধি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications