Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করুণানিধির প্রয়াণ শোক প্রাণ কাড়ল ২৪৮ জন ডিএমকে সমর্থকের

ডিএমকের সভাপতি পদে এদিন অভিষিক্ত হলেন এম করুণানিধির পুত্র এমকে স্তালিন। আর সেদিনই ঘোষণা হল যে কালাইনরের প্রয়াণের শোকে ডিএমকে-র ২৪৮ জন কর্মী-সমর্থকের প্রাণ গিয়েছে।

ডিএমকের সভাপতি পদে এদিন অভিষিক্ত হলেন এম করুণানিধির পুত্র এমকে স্তালিন। আর সেদিনই ঘোষণা হল যে কালাইনরের প্রয়াণের শোকে ডিএমকে-র ২৪৮ জন কর্মী-সমর্থকের প্রাণ গিয়েছে। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণাও করা হয়েছে দলের তরফে।

করুণানিধির প্রয়াণ শোক প্রাণ কাড়ল ২৪৮ জন ডিএমকে সমর্থকের

দলের সাধারণ সভায় এই তথ্য জানানো হয়েছে। করুণানিধির অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ও পরে প্রয়াণের খবর শুনে এতজনের প্রাণ গিয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রয়াত এতজনের মাথা পিছু ২ লক্ষ টাকা দিয়ে দলের কোষাগার থেকে ৪.৯৬ লক্ষ কোটি টাকাও যে দলের তরফে দেওয়া হবে তাও ঘোষণা করেছে ডিএমকে।

গত ৭ অগাস্ট ডিএমকে-র প্রাক্তন সভাপতি এম করুণানিধি দীর্ঘ রোগভোগের পরে প্রয়াত হন। চেন্নাইয়ের হাসপাতালে ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর পরে দলের কার্যকরী সভাপতি থেকে সভাপতি হয়ে এদিন থেকে দলের হাল ধরলেন পুত্র এমকে স্তালিন। কলাইনরের আর এক পুত্র এমকে আলাগিরিকে দল থেকে বহিঃষ্কার করা হয়েছে। তবে করুণানিধির মৃত্যুর পরে স্তালিনকে বারবার চ্যালেঞ্জ ছুঁড়ছেন তিনি। আগামিদিনে তিনি যে ফের বিরোধ পাকাবেন তা বলাই বাহুল্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+