প্রত্যাহার করা হোক সিএএ, ২০ দলের বৈঠকে রেজোলিউশন পাশ
দেশে বিজেপি বিরোধী ২০ টি রাজনৈতিক দলের প্রস্তাব পাশ সিএএ নিয়ে। নয়া দিল্লিতে কংগ্রেসের নেতৃত্বে হওয়া এই বৈঠকে সরকারের কাছে সিএএ প্রত্যাহারের দাবি জানানো হয়
রাজধানী দিল্লিতে বিজেপি বিরোধী ২০টি রাজনৈতিক দলের রেজোলিউশন পাশ সিএএ নিয়ে। নয়া দিল্লিতে কংগ্রেসের নেতৃত্বে হওয়া এই বৈঠকে সরকারের কাছে সিএএ প্রত্যাহারের দাবি জানানো হয়। একইসঙ্গে দলগুলির তরফে দাবি জানানো হয়েছে, দেশব্যাপী এনপিআর-এর কাজ স্থগিত রাখা হোক। বৈঠকে সিএএ, এনপিআর, এনআরসি সংবিধান বিরোধী বলেও মন্তব্য করা হয়েছে।

বিরোধী মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন
এদিনের গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, যেসব মুখ্যমন্ত্রী তাদের রাজ্যে এনআরসির বিরোধিতা করেছিলেন, তাদের অবশ্যই এনপিআর-এর কাজ স্থগিত রাখা উচিত।

মানুষের অসুবিধাকে আড়ার করার চেষ্টা
প্রস্তাবে বলা হয়েছে, অর্থনৈতিক অব্যবস্থা সহ মানুষের অসুবিধা দূর না করে দেশে ধর্মের ভিত্তিতে বিবাজনের চক্রান্ত চলছে বলেও অভিযোগ করা হয়েছে।

মানুষের নিরাপত্তার দাবি
বৈঠকে আলোচনায় জেএনইউ-এর বিষয়টিও উঠে আসে। উঠে আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে কথা। সনিয়া গান্ধী বলেছেন, মোদী সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। মোদী ও অমিত শাহ দেশকে বিপথে চালিত করছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

বৈঠকে ছিল না যারা
এদিনের বৈঠকে হাজির ছিল না বিএসপি, টিএমসি, আপ, ডিএমকে, শিবসেনা। আপ ও শিবসেনা জানিয়েছে তারা এই বৈঠকে আমন্ত্রণ পায়নি। অন্যদিক মায়াবতী জানিয়েছেন, রাজস্থানে কংগ্রেসের পদক্ষেপ নিয়ে ক্ষুব্ধ তার দলের কর্মীরা। তিনি এও জানিয়েছেন, বিএসপি সিএএ-র বিরোধিতা করেছে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications