হাওড়ায় মোদীর মুখে মানুষের ভালবাসার কথা! তৃণমূলের দুর্নীতির 'তারিফ' করলেন প্রধানমন্ত্রী
Lok Sabha Election 2024: দুর্নীতি প্রশ্নে তৃণমূলকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রবিবার বিকেলে হাওড়ার সাঁকরাইলের বিড়লা জলা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ইন্ডি জোটের সব শরিক দুর্নীতিগ্রস্ত।
হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক রথীন চক্রবর্তী ও উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী অরুণোদয় পালচৌধুরীর সমর্থনে সভা করেন প্রধানমন্ত্রী। ভাটপাড়া, চুঁচুড়া, পুরশুড়ার সভার পর এদিন বাংলায় চতুর্থ তথা শেষ সভা প্রধানমন্ত্রী করেন হাওড়ার সাঁকরাইলে।

- প্রধানমন্ত্রীর মুখে মানুষের ভালবাসা
এদিন হাওড়ার সাঁকরাইলের সভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, হাওড়ার পবিত্র ভূমিকে তিনি প্রণাম জানাচ্ছেন। যতটা নাম করছেন, তাতে হাওড়ার ভূমিকা বিশাল। যতটা নাম করেছেন তাতে বেলুড় মঠের ভূমিকা রয়েছে। ভোট যাবে, ভোট আসবে, কিন্তু মানুষের ভালবাসা থেকে যাবে বলেন তিনি।
- নাগরিকদের দরজায় বিজেপি সরকার
প্রধানমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যতের জন্য তাঁর সংকল্প। আগে ভোট শেষে নেতাদের ভাষা বদল হয়ে যেত। কিন্তু তাঁর জীবনের লক্ষ্য আরও বড়। বিজেপি সরকার সব নাগরিকদের দরজায় পৌঁছে গিয়েছে। বাংলায় ৫০ লক্ষের বেশি কৃষককে কিষাণ সম্মান নিধি দেওয়া হয়েছে।
- প্রসঙ্গ তৃণমূলের দুর্নীতি
এদিন মোদী বলেন, গণ্ডগোল করাই তৃণমূল নেতাদের কাজ। হাওড়ায় সব শিল্প বন্ধ করেছে। তৃণমূলে লুটের দফতর চলছে। তৃণমূল জমি লুট করেছে। দুর্নীতিই তৃণমূলের ফুলটাইম ব্যবসা। ইন্ডি জোটের সব শরিক দুর্নীতিগ্রস্ত। তৃণমূলের আমলে লটারিতেও দুর্নীতি হয়েছে। সরকারের মদতে জমি লুট করছে তৃণমূলের গুন্ডারা। সব দল লুকিয়ে দুর্নীতি করে তৃণমূল প্রকাশ্যে করে। কাটমানি দিলে তবেই আবাস যোজনার টাকা দেয় তৃণমূল। তৃণমূলের একার দুর্নীতি, বাম -কংগ্রেসের দুর্নীতির সমান। তৃণমূলের নেতারা ভাগীরথীতে ভাসিয়ে দেবার হুমকি দেয়। দেশের লোককে এরা বহিরাগত বলে। অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয়।
- প্রসঙ্গ সন্দেশখালি
তিনি বলেন, দেশ দেখেছে সন্দেশখালিতে কী হয়েছে। সন্দেশখালির দোষীদের বাঁচাতে মাঠে নেমেছে তৃণমূল। মোদী বলেন, হাওড়ার শালিমার, সাঁতরাগাছি স্টেশনের উন্নয়ন হচ্ছে। বাংলার জন্য রেল বাজেট বেড়েছে। হাওড়া ব্রিজে লাইট অ্যান্ড সাউন্ড প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়েছে বলেও এদিন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাঁতরাগাছি ও শালিমার রেল স্টেশনের উন্নতির জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে। হাওড়ায় দেশের প্রথম জলের তলা দিয়ে মেট্রোরেল চালু হওয়ার কথাও এদিনের সভায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অতীতে বাংলার জন্য রেল বাজেটে ৪,০০০ কোটি টাকা বরাদ্দ করা হত। তাতে কোনও লাভ হত না। এখন অনেক বেশি বরাদ্দ করা হচ্ছে এবং কাজও হচ্ছে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications