Vijaya Dashami 2023: দুর্গাপুজো শেষ, বিষাদের সুরের মাঝেই ফের মায়ের আবাহনের প্রস্তুতি চন্দননগরে
এবছরের মতো বিদায় নিলেন উমা। আকাশে বাতালে বিজয়া দশমীর বিষাদের সুর। একদিকে যখন প্যান্ডেলে প্যান্ডেলে চলছে সিঁদুর খেলা। অন্যদিকে উমা বিদায়ের বিষাদ। আবার এই বিষাদের সুরের মাঝেই ফের আবাহনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জগদ্ধাত্রীর আরাধনার প্রস্তুতি আজ থেকে শুরু হয়ে গেল চন্দননগরে।
মহাসমারোহে জগদ্ধাত্রী পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেল আজ থেকেই।নিয়ম রীতি মেনে দুর্গা পুজোর দশমীর দিন চন্দননগর জগদ্ধাত্রী পুজোর কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে যায়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বেশিরভাগ পুজোর কাঠামো পুজো হয় দুর্গা পুজোর দশমীর দিন।

ভদ্রেশ্বর গৌরহাটি তেঁতুলতলার ২৩১তম বর্ষের কাঠামো পুজো হয়ে গেল নিয়ম নিষ্ঠা সহকারে।কাঠামো পুজোর পর থেকেই চন্দননগরের জগদ্ধাত্রী মায়ের মূর্তি গড়ার কাজ শুরু হয়।দুর্গা পুজোর এক মাস পরে শুরু হয় জগদ্ধাত্রী পুজো।এদিন কাঠামো পুজোর সময় প্রচুর ভক্ত উপস্থিত হয়ে অঞ্জলি দেয় তেঁতুলতলায়।
এক মা চলে গেল আর এক মা আসার অপেক্ষায় দিন গুনতে শুরু করে দেয় আপামোর চন্দননগরবাসী।
একদিকে যেমন বিজয় দশমীর বিষন্ন সুর অন্যদিকে চন্দননগর জগদ্ধাত্রী পুজোর শুরু আজকে থেকে। আর কয়েকদিন পরেই সেজে উঠবে চন্দননগর। দেশবিদেশ থেকে দর্শনার্থীরা আসেন জগদ্ধাত্রী পুজো দেখতে। বিশেষ করে চন্দননগরের আলোকসজ্জা দেখতে অসংখ্য দর্শনার্থী আসেন এখানে।












Click it and Unblock the Notifications