Ramkrishna Mission: রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তী অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ
Ramkrishna Mission: রামকৃষ্ণ মঠ ও মিশনের (Ramkrishna Mission, belur Math) অন্তর্বর্তী অধ্যক্ষ (Interim President) হিসেবে নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ। তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ সামলাচ্ছিলেন। নিয়ম মেনেই আজ শুক্রবার তাঁর হাতে অন্তর্বর্তী অধ্যক্ষের দায়িত্ব তুলে দেওয়া হয়।
সেই মতো আজ থেকেই বেলুড় মঠে (Ramkrishna Mission, Belur Math) থেকেই দায়িত্ব সামলাবেন স্বামী গৌতমানন্দজি মহারাজ। অন্যদিকে বেলুড় মঠ সূত্রের খবর, আগামী এক মাসের মধ্যে নতুন অধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। মঠ সূত্রে খবর, বর্তমানে মিশনের ট্রাস্টিদের মধ্যে বর্ষীয়ান স্বামী গৌতমানন্দজি মহারাজ।

এমনকি দীর্ঘদিন ভাইস প্রেসিডেন্টের পদ সামলেছেন। স্বামী স্মরণানন্দজি মহারাজের প্রয়াণের পরেই কলকাতায় আসেন স্বামী গৌতমানন্দজি মহারাজ। যা খবর, বেলুড় মঠে (Ramkrishna Mission) থেকেই কাজ সামলাবেন মহারাজ। স্বামী গৌতমানন্দজি মহারাজ তামিলনাড়ুর বাসিন্দা। কর্ণাটকে বেড়ে ওঠা।
এরপর দিল্লিতে রামকৃষ্ণ মিশনের কাছাকাছি আসা এবং পারিবারিক বন্ধন কাটিয়ে সন্ন্যাস জীবনের শুরু। স্বামী যতীশ্বরানন্দজি মহারাজের শিষ্য হিসাবে কাজ করেছেন। দিল্লির রামকৃষ্ণ মিশনে দীর্ঘদিন কাটালেও দেশের একাধিক আশ্রমের সঙ্গে যুক্ত ছিলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ।
চেন্নাইয়ের রামকৃষ্ণ মঠ ও মিশনের (Ramkrishna Mission) দায়িত্ব এই মুহূর্তে মহারাজের কাঁধেই ন্যাস্ত রয়েছে। ভক্তদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের অধ্যাত্ম চেতনা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছেন স্বামী গৌতমানন্দজি মহারাজ।
বলে রাখা প্রয়োজন, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন স্বামী স্মরণানন্দজি মহারাজ। গত ২৯ জানুয়ারি থেকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ৩ মার্চ রাতে স্মরণানন্দের শারীরিক অবস্থার অবনতি হয়।
ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। এরপর গত মঙ্গলবার রাতে মহারাজের প্রয়াণ হয়। এরপর বুধবার কার্যত গোটা দিন বেলুড় মঠেই শায়িত ছিল মহারাজের নশ্বর দেহ। সারাদিন ধরে বহু অগণিত ভক্ত শ্রদ্ধা জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দকে। এরপর প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে মঠের গঙ্গাতীরে প্রয়াত মহারাজের শেষকৃত্য সম্পন্ন হয়। অধ্যক্ষ স্বামী স্মরণানন্দের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভক্তদের মধ্যে।












Click it and Unblock the Notifications