আরজি কর কাণ্ড: মিছিলে কেন স্কুলের পড়ুয়ারা? হাওড়ার তিন স্কুলকে শোকজ নোটিশ
আরজি কর হাসপাতালের ন্যক্কারজনক ঘটনায় পথে নেমেছে সাধারণ মানুষ। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। শহর কলকাতাতে নিত্যদিন হচ্ছে মিছিল। হাওড়ার তিন স্কুলের তরফ থেকেও মিছিলের আয়োজন করা হয়েছিল। তারপরই সেই তিন স্কুলেই আসল শোকজ নোটিশ। তাই নিয়ে শুরু হয়েছে চাপানউতোড়।
হাওড়ার বালুহাটি হাইস্কুল, বালুহাটি গার্লস হাইস্কুল এবং ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় এই শোকজ নোটিশ পেয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। ২৪ ঘণ্টার মধ্যে এই নোটিশের জবাব দিতে হবে। এই কথাও বলা হয়েছে। হাওড়া জেলা স্কুল পরিদর্শকের থেকে এই শোকজ নোটিশ গিয়েছে বলে খবর।

শুক্রবার ওইদিন স্কুলের তরফ থেকে মিছিল বার করা হয়েছিল। স্কুলের শিক্ষক - শিক্ষিকারা উপস্থিত ছিলেন। পাশাপাশি স্কুলের পড়ুয়ারাও মিছিলে অন্যতম মুখ হয়েছিল। স্কুল পড়ুয়ারা আরজি কর ঘটনার প্রতিবাদে রাস্তায় মিছিল করছে। এই ঘটনা যথেষ্ট চাঞ্চল্যকর। এরপরই স্কুলগুলিতে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর।
শুক্রবার স্কুল 'চলাকালীন' পড়ুয়া ও শিক্ষকদের মিছিল হয়েছে। শিশু অধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে ওই তিন স্কুলের বিরুদ্ধে। যদিও স্কুলগুলির তরফে দাবি, পঠনপাঠন শেষ হয়। ছুটির পরই ওই মিছিল সংগঠিত হয়েছে। আরজি কর কাণ্ডে বিচারের দাবিতেই শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিলে অংশ নেন। আর তা জানতে পেরেই জেলা স্কুল শিক্ষা দফতর ওই ব্যবস্থা নেয়। ডিআই ওই তিন হাইস্কুলকে কারণ জানাতে বলে শোকজের চিঠি পাঠান।
কোনও রাজনৈতিক দলের নেতৃত্ব বা মদতে পড়ুয়ারা অংশ নিতে পারবে না। নবান্নের তরফে শুক্রবারই এই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের কোথাও এমন কিছু হলে, তা বন্ধ করতে হবে। যারা করছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ। জেলাশাসকদের কাছে এই বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications