পুলিশ বিজেপি যুব মোর্চার মধ্যে ধুন্ধুমার, সুকান্ত মজুমদারের র্যালি আটকালো ডানকুনিতে
রবিবারের দুপুরে ডানকুনিতে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি যুব মোর্চার বাইক মিছিল ছিল ডানকুনিতে। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেই মিছিল আটকে দিল পুলিশ। গার্ড রেল দিয়ে আটকে রাখা হয়েছিল রাস্তা। যুব মোর্চা ও পুলিশের মধ্যে হাতাহাতিও হয়।
বিজেপির বিধায়ক হিরণ এই মিছিলে ছিলেন। তাকেও বাধার মুখে পড়তে হয়েছে পুলিশের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। মূলত রাজ্যের দুর্নীতি ও তাতে তৃণমূল নেতাদের নাম জড়ানো। তারই বিরুদ্ধে এই কর্মসূচি। এমনই জানা গিয়েছে।

ডানকুনিতে সুকান্ত মজুমদারের বাইক মিছিল আটকাল পুলিশ। আজ বিজেপি যুব মোর্চা শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে যুব সংকল্প বাইক যাত্রা শুরু হয় ডানকুনি চৌমাথা থেকে। বাইক যাত্রায় অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিছুদূর এগোতেই ডানকুনি হাউজিং মোড় এলাকায় বাইক মিছিলকে আটকে দেয় পুলিশ।
ঘটনায় এলাকায় উত্তেজনা। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইক মিছিলের কোনও অনুমতি নেই। তাই আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে।
যুব মোর্চার তরফে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে যুব সংকল্প বাইক যাত্রা। রাজ্যে একের পর এক দুর্নীতি করছে শাসক দল তৃণমূল। এমনই দাবি করছে বিজেপি নেতৃত্ব। শিক্ষা দুর্নীতির পরে রেশন বন্টন দুর্নীতি এখন সব থেকে বড় ইস্যু। ১০ হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। এখনও অবধি সেই তথ্য ইডি জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরা এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে। এমন দাবি বিরোধীদের।
দুর্নীতি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি যুব মোর্চা। সে কারণেই এই বাইক র্যালির আয়োজন করা হয়। কিন্তু পুলিশ এই র্যালির কোনও অনুমতি দিল না বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ জানিয়েছে কোনও লিখিত অনুভূতি চাওয়া হয়নি। মৌখিকভাবে বলা হয়েছিল, সে কারণেই এই বাইক র্যালি করতে দেওয়া হচ্ছে না।
গার্ড রেল দিয়ে আটকে রাখা হয়েছিল রাস্তা। বিজেপি যুব মোর্চার কর্মীরা রীতিমতো উত্তেজিত হয়ে ওঠেন। প্রচুর সংখ্যায় পুলিশ, র্যাফ এলাকায় মোতায়েন ছিল। গার্ড রেল সরিয়ে বিজেপি যুব মোর্চা সামনে এগোতে চেষ্টা করে। বাধা দেয় পুলি। দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় ঘটনা। এই খবর লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে। জাতীয় সড়ক অবরোধ করা হয়।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications