Howrah Fire: হাওড়ায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ভরেছে ঘিঞ্জি এলাকা

হাওড়ায় ফের অগ্নিকাণ্ড। হাওড়ায় প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন। সাত সকালে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তাঁরা দমকলে খবর দেন। প্রথমে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে যোগ দেয়। তারপরে আরও একটি ইঞ্জিন এসেছে।

এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে। আগুন ভয়াবহ আকার নিয়ে শুরু করেছে। গঙ্গার হাওয়ার দাপটে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

Howrah Fire

হাওড়ার ঘুসুড়ির নস্করপাড়ায় মঙ্গলবার সকালে একটি প্লাস্টির ব্যাগ ও বস্তা তৈরির কারখানা ও গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। স্থানীয়দের দাবি, সকাল সাড়ে আটটা নাগাদ হঠাৎই কারখানার টপ ফ্লোর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। ক্ষণিকের মধ্যেই সেই ধোঁয়ার পরিমাণ বেড়ে যায়। গোটা এলাকায় ঢেকে যায় কালো ধোঁয়ায়। এলাকার রাস্তা ছোট হাওয়ায় দমকলের গাড়ি পৌঁছতে সমস্যা হয়। আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নাই।

গোডাউনে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় চরম হু হু করে ছড়িয়ে পড়ছে আগুন। আতঙ্কে বাসিন্দারা বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন। ঘিঞ্জি এলাকা থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রচুর পরিমানে প্লাস্টিকের পদার্থ মজুত করা হয়েছে গোডাউনের ছাদের উপরে। তাতে আগুন আরও ছড়িয়ে পড়ছে।

কয়েকদিন আগেই হাওড়ায় একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল সেখানে। পুলিশ সুপার থেকে শুরু করে দমকলমন্ত্রী সকলেই সেখানে পরিদর্শনে গিয়েছিলেন। তাঁরা গোটা এলাকা ঘুরে দেখেন। ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করা হয়েছিল। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+