Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতীয় জাদুঘরে বিস্ফোরক? ইমেলে ছড়িয়েছে আতঙ্ক, চলছে তল্লাশি

কলকাতায় ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক। একটি ইমেইল আসে কলকাতার জাদুঘরের ইমেলে। সেখানেই জানানো হয় জাদুঘরের একাধিক জায়গায় বিস্ফোরক রাখা হয়েছে। এরপরেই গোটা জাদুঘর চত্বর ঘিরে ফেলা হয়।

এই খবর লেখার সময় জাদুঘর চত্বরে তল্লাশি শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। পাশাপাশি বম্বস্কোয়ার্ড এসে গিয়েছে। পুলিশের কুকুরও তল্লাশি অভিযানে নেমেছে। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এই খবরে। পুলিশ বিভিন্ন জায়গা আপাতত ঘিরে রেখেছে।

Indian Museum

বছরের প্রথম সপ্তাহ চলছে। শীতের মরসুমে বহু মানুষ বেড়াতে বেরোন। কলকাতায় ভারতীয় জাদুঘরেও মানুষের ভিড় উপচে পড়ে। শীতের দিনগুলোতে শুক্রবার সকালেই তাল কাটল। কলকাতায় ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল।

জানা গিয়েছে, কলকাতার জাদুঘরে একটি ইমেইল আসে। সেই ইমেইলে লেখা রয়েছে জাদুঘরের বিভিন্ন জায়গায় বিস্ফোরক রাখা হয়েছে। যে কোনও সময় সেই বিস্ফোরক ফাটতে পারে। এই ইমেইল আসার পরেই দুশ্চিন্তায় পড়ে যান আধিকারিকরা। এমনিতেই জাদুঘর নিরাপত্তার কড়া বেষ্টনীতে মোড়া থাকে কেন্দ্রীয় বাহিনী এই জাদুঘরের নিরাপত্তার দায়িত্বে থাকে সব সময়।

তারপরেও জাদুঘরে বোমাতঙ্ক তৈরি হল। কোনওরকম দেরি করেনি কর্তৃপক্ষ। পুলিশ প্রশাসনে খবর দেওয়া হয়। কলকাতা পুলিশের বিশেষ দল চলে আসে ভারতীয় জাদুঘরে। জাদুঘর বন্ধ করে দেওয়া হয় দর্শক সাধারণের জন্য।

সাধারণ মানুষ, কর্মী, আধিকারিক যারা ভিতরে ছিলেন, তাদের নিরাপদে বাইরে বার করে দেওয়া হয়। গোটা জাদুঘর আপাতত ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। জাদুঘরের ভিতরে বম্বস্কোয়াড রয়েছে। এছাড়াও বিশেষ পুলিশ কুকুর নিয়ে যাওয়া হয়েছে ভিতরে।

বিস্ফোরক খোঁজার কাজ চলছে। কোথায় সেই বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে? তারই সন্ধান চলছে বেশ কিছু সময় ধরে। এই খবর লেখার সময় ওই তল্লাশি অভিযান চলছে বলেই খবর। ইমেলটি কোথা থেকে এসেছে? তাই জানার চেষ্টা করছে সংস্থা। আতঙ্ক ছড়ানোর জন্য কি এই ইমেইল পাঠানো হল? সেই প্রশ্ন উঠছে।

ধর্মতলা চত্বরে এমনিতেই ভিড়ভাট্টা থাকে। তার উপর শীতের মরসুমে মানুষের ওইসব এলাকায় যাতায়াত বাড়ে। আতঙ্ক যাতে না ছড়ায়, সেদিকে চেষ্টা চালানো হচ্ছে। আশেপাশের মানুষজনকেও নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+