শ্রীরামপুরে কল্যাণের বিরুদ্ধে লড়াইয়ে থাকার বার্তা দীপ্সিতা ধরের
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে গণনা চলছে। তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সকালেই চলে যান গণনা কেন্দ্রে। সাদা পায়জামা, পাঞ্জাবী পরে প্রার্থীর কার্ড গলায় ঝুলিয়ে ভিতরে ঢোকেন। তিনি কোনও কথাই বলতে চাননি। তার বিরুদ্ধে লড়াই করছেন বাম কংগ্রেস জোটের প্রার্থী দীপ্সিতা ধর। সকাল থেকেই গণনা কেন্দ্রের বাইরে ভিড় কর্মী সমর্থকদের।
বাম প্রার্থী দীপ্সিতা ধর সকালেই সামান্য অভিযোগ করেছেন। কেন্দ্রের ভিতরে তৃণমূল ধমক দিচ্ছে। সব এজেন্টকে মাঝেমধ্যেই ধমক দেওয়া হচ্ছে। গণনা শেষের পরে বিরোধীদের দেখে নেওয়া হবে। এই কথা বলে কেন্দ্রের ভিতরেই হুমকি দেওয়া হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন বাম প্রার্থী। কেন্দ্রের বাইরে আরও অনেক কেন্দ্রীয় বাহিনী রাখা দরকার বলে দাবি করেছেন দীপ্সিতা।

আজ মঙ্গলবার সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়। প্রথম দিকে বাম প্রার্থী দীপ্সিতা ধর এগিয়ে গিয়েছিলেন। তবে বেলা বাড়তেই সেই ফলাফল ঘুরতে শুরু করে। সকাল সাড়ে নটার পর জানা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এগিয়ে গিয়েছেন। পরবর্তী সময়ে আরও সেই ব্যবধান বাড়তে থাকে। বেলা ১০ টার পর খবর আসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ১২ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন।
লড়াই চলবে। ভোটের ময়দানে শেষ অবধি থাকবেন। এই কথা জানিয়েছেন দীপ্সিতা ধর। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ তিন বারের সাংসদ। এবারও তিনি তৃণমূলের টিকিটে লড়াই করছেন। তৃণমূল প্রার্থী প্রচারে ঝড় তুলেছিলেন। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এবার আরও অনেক বেশি ব্যবধান বাড়াতে চাইছেন তিনি। গণনা কেন্দ্রের বাইরে যাতে কোনও ঝামেলা না হয়। সেজন্য কড়া প্রশাসন।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications