সিলিন্ডার বিস্ফোরণে কাঁপল এলাকা! গুরুতর জখম ১১, আশঙ্কাজনক একাধিক
বাড়িতে সিলিন্ডার ফেটে গুরুতর জখম ১১ জন। যার মধ্যে বেশ কয়েকজন শিশু, এবং মহিলা আছে বলে জানা যাচ্ছে। হাওড়ার শ্যামপুরের বাছরি এলাকাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ইত
বাড়িতে সিলিন্ডার ফেটে গুরুতর জখম ১১ জন। যার মধ্যে বেশ কয়েকজন শিশু, এবং মহিলা আছে বলে জানা যাচ্ছে। হাওড়ার শ্যামপুরের বাছরি এলাকাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। সেখানেই চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে।

ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে রান্নার গ্যাস লিক করেই ভয়াবহ এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে অন্য বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকাতে।
জানা যাচ্ছে, গত কয়েকদিন আগেই নতুন গ্যাস সিলিন্ডার আসে এলাকার একটি বাড়িতে। আর এরপরেই ভাইফোঁটা উপলক্ষে বাড়িতে আত্মীয়স্বজন এসেছিলেন। আর এর মধ্যেই একজন ডেলিভারি বয় এসে গ্যাসের সংযোগ দিয়ে যান। তখন থেকেই গ্যাস লিক করে বলে অভিযোগ মানুষজনের। সিলিন্ডারের সঙ্গে গ্যাসের সংযোগের ক্ষেত্রেই সমস্যা ছিল বলে দাবি।
যদিও গ্যাস সিলিন্ডার আসলেও বাড়িতে কাঠের জালেই রান্নাবান্না হচ্ছিল বলে দাবি স্থানীয় মানুষজনের। আর এর মধ্যেই কোনওভাবে আগুনের ফুলকি ওই গ্যাসের কাছাকাছি চলে আসে বলে দাবি। আর এরপরেই মুহূর্তে প্রবল বিস্ফোরণ হয় বলে জানা যাচ্ছে। আর এরপরেই গোটা বাড়িতে আগুন ধরে যায়।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকা একেবারে কেঁপে ওঠে। কালো ধোঁয়াতে ভরে যায় আকাশ। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে ঘটনার পরেই এলাকার বেশ কয়েকজন জুবক উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। ঘটনায় তাঁদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে।
তাঁদেরকেও উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয় এলাকাতে। পুলিশের পাশাপাশি গ্যাস ডেলিভারি সংস্থাও এই বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে। কীভাবে এই ঘটনা একেবারে সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষা করে দেখা হচ্ছে গ্যাস সিলিন্ডারটিকেও। কীভাবে এই ঘটনা সবদিক থেকেই পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে রীতিমত আতঙ্কিত এলাকার মানুষ। কাউকে এই মুহূর্তে বাড়ির ভিতর যেতে দেওয়া হচ্ছে না বলে জানা যাচ্ছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications