যিশুর জন্মদিনে 'একা' ব্যান্ডেল, সাধারণ মানুষের জন্যে চার্চের দরজা বন্ধ
যিশুর জন্মদিনে 'একা' ব্যান্ডেল, সাধারণ মানুষের জন্যে চার্চের দরজা বন্ধ
করোনা ধাক্কায় বড়দিনেও বন্ধ থাকছে ব্যান্ডেল চার্চ। কোভিড ১৯ ভাইরাসের সংক্রমণে অতিমারের জেরে লকডাউনের শুরু থেকে ব্যান্ডল চার্চ বন্ধ ছিল। এবার বড়দিনেও সাধারণ মানুষের জন্য চার্চের দরজা খুলছে না। প্রতিবছর বড়দিনে ও নববর্ষের সময় হুগলীর জনপ্রিয় এই চার্চে হাজার হাজার মানুষ ভিড় জমান।

বন্ধ থাকবে মধ্যরাতের প্রার্থনা
অপেক্ষার আর মাত্র ১ দিন। এরপরই বিশ্বজুড়ে বড়দিনের উৎসব। তবে করোনা পরিস্থিতিতে সেই উৎসবে জোর ধাক্কা। এবছর ২৪ ডিসেম্বর রাতে ব্যান্ডেল চার্চের মধ্যরাতের প্রার্থনা অনুষ্ঠান হচ্ছে না। কোভিড ১৯ ভাইরাসের অতিমারি পরিস্থিতির কারণেই এবার ঐতিহ্যের এই অনুষ্ঠানে ছেদ পড়তে চলেছে।

বড়দিন উপলক্ষ্য ব্যান্ডেলে উৎসব
বড়দিন উপলক্ষ্য হুগলি জেলার ব্যান্ডেল চার্চে উৎসবের চেহারা ধরা পড়ে। চার্চ সংলগ্ন মাঠে গোশালা তৈরি করে যিশুর জন্মবৃত্তান্ত তুলে ধরা হয়। যেখানে সাধারণ মানুষ মোমবাতি জ্বেলে প্রার্থনা করেন।

সাধারণ মানুষের জন্য চার্চের দরজা বন্ধ
সবমিলিয়ে আলোর উৎসবে মেতে ওঠে ব্যান্ডেল। ব্যান্ডেল চার্চও আলোয় আলোয় ঝলমল করে। কিন্তু কোভিড বিধি মেনে চলতে জনসমাগম এড়িয়ে চলতেই এবার চার্চ কর্তৃপক্ষের তরফ থেকে উৎসবের দিনে সাধারণ মানুষের জন্যে চার্চের দরজা না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্চ মাস থেকেই দর্শনার্থীদের চার্চে প্রবেশ নিষিদ্ধ ছিল।

ঐতিহ্যের অনুষ্ঠানে ছেদ পড়ল
প্রতিবছর ২৫ ডিসেম্বর যিশুর জন্মদিন উপলক্ষ্য মধ্যেরাতের প্রার্থনায় বহু মানুষ যোগ দেন। এবার সেই ঐতিহ্যে ছেদ পড়ল। তবে ফাদার ফ্রান্সিস জানিয়েছেন, আর্চবিশপ চার্চ কর্তৃপক্ষের ৫০ জনকে ভিতরে ঢোকার অনুমতি দিয়েছেন। তারাই এবছর মধ্যরাতের প্রার্থনার অনুষ্ঠান করবেন। চার্চের লোকেরা প্রার্থনাকক্ষে যিশুকে শ্রদ্ধা জানাবেন। অন্যদিকে বড়দিনে গির্জার বাইরের গেটে মোমবাতি জ্বালিয়ে সাধারণ মানুষের জন্য প্রভু যিশুকে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা থাকছে। সেই সঙ্গে প্রতীকি আস্তাবলেও এবছর অনেক ছোট আকারে করা হয়েছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প











Click it and Unblock the Notifications