Panchayat Election 2023: সবুজ ঝড় রুখে দিল বামেরা! ২০ বছর পর 'পরিবর্তন' দেখল কোদালিয়ার মানুষ
West Bengal Panchayat Election 2023: পঞ্চায়েতে বাংলা জুড়ে সবুজ ঝড়! কার্যত প্রবল ঝড়ে উড়ে গিয়েছে বিরোধীরা। খুব একটা সুবিধা করতে পারেনি বাম-কংগ্রেসও। কিন্তু পথ দেখাল কোদালিয়া ২ পঞ্চায়েত। দীর্ঘ ২০ বছর পর তৃণমূলকে জোর ধাক্কা দিল বামেরা।
শুধু তাই নয়, দীর্ঘ কুড়ি বছর পর বিজয় মিছিল করলো বামেরা ( Cpim)। কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতে এইবছরের নির্বাচনে দুটি আসনে জয়লাভ করে বামফ্রন্ট। কোদালিয়া ২ পঞ্চায়েতের ১২০ নম্বর বুথ তৃণমূলের ( TMC) ঘাঁটি বলে পরিচিত। সেই ঘাঁটি এবারের ভেঙে দেয় সিপিআইএম এর তরুণ প্রার্থী শুভঙ্কর রাহা।

এর আগে ২০০৩ সালে শেষ বারের মত এই বুথ বামেরা জিতেছিলো। অন্যান্য বছরের তুলনায় এই বছর নতুন উদ্দীপনায় লড়তে দেখা যায় বাম শিবিরকে। গত বিধানসভায় একাধিক তরুণ যুবক যুবতিকে প্রার্থী করেছিল বাম শিবির। এবারের পঞ্চায়েত ভোটেও সেই তরুনদের উপরেও ভরসা রাখে বামেরা।
এলাকার একাধিক সমস্যাকে হাতিয়ার করে ভোটের লড়াইয়ে নেমেছিলো শুভঙ্কর। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সেরেছিলেন বামেরা। মানুষকে বুঝিয়ে ছিলেন কেন 'পরিবর্তন' প্রয়োজন! আর তা মানুষ বুঝেছিল বলে দাবি স্থানীয় বাম নেতৃত্বের। আর ভোট বাক্সে ( Bengal Panchayat Election) তার প্রভাব দেখা গিয়েছিলো গত ১১তারিখ। বিপুল ভোটে জয়ী হয় বাম প্রার্থী।

ব্যাপক ভোটে জয় পেলেও বাদ থেকে গেছিল বিজয় উৎসবটা! আর তাই দলীয় কর্মীদের নিয়ে নিজের বুথে বিজয় মিছিল করলেন জয়ী বাম প্রার্থী শুভঙ্কর রাহা। একেবারে নীল আকাশে লাল আবীরের ছটা উড়িয়ে এলাকা ঘুরলেন বাম কর্মীরা। বুঝিয়ে দিলেন এখনও বামেরা রয়েছে!












Click it and Unblock the Notifications