Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বানের জলে ভেসে যাওয়া চারজনের খোঁজ নেই এখনও, ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি

তর্পন করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! গঙ্গার বানে তলিয়ে এখনও চারজনের খোঁজ নেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হিন্দমোটরের বিবি স্ট্রিট ঘাটে। নিখোঁজদের খোঁজে এখনও পর্যন্ত চলছে তল্লাসি। নামানো হয়েছে বোট। একই সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনী সদস্যরাও কাজ চালাচ্ছে। তবে সময় যত গড়াচ্ছে ততই পরিস্থিতি জটিল হচ্ছে।

একই সঙ্গে বেঁচে থাকার সম্ভাবনাও কমছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, আজ শনিবার সকাল থেকে হুগলি জেলার গঙ্গার ঘাটগুলিতে তর্পনের ভিড় ছিল। সেই মতো উত্তরপাড়া হিন্দমোটর অঞ্চলেও প্রতিটি ঘাটে তর্পন করতে জড়ো হন বহু মানুষ।
হিন্দমোটর বিবি স্ট্রিট ঘাটে তর্পনের স্নান করতে নেমে হঠাত করেই গঙ্গার বান আসে।

বানের জলে ভেসে যাওয়া চারজনের খোঁজ নেই এখনও

আর সেই বানের তোড়েই তলিয়ে যান কয়েকজন। ঘাটে উপস্থিতরা জানান পাঁচ জন বানের জলে ভেসে যায়। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ হাজির হয়। চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ, এসিপি আলী রাজা ও উত্তরপাড়ার আইসি পার্থ সিকদার ঘাটে উপস্থিত হন।

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদবও চলে আসেন। স্থানীয়দের অভিযোগ, বান আসার সময় জানা থাকলেও পুলিশ সতর্ক করেনি। বান যখন কাছে এসে যায় তখন বাঁশি বাজানো হয়। ফলে জলে স্নান করতে নামা লোকজন ভেসে যান।

স্বপন বাহাদূর নামে হিন্দমোটের এক বাসিন্দা তর্পনে নেমে ভেসে যাচ্ছিলেন। তিনি বলেন, হঠাৎ বান এসে যায়। জলের ঘূর্নিতে পরে যাই। কোনো ভাবে প্রাণে বেঁচেছি। স্থানীয় বিজেপি নেতা পঙ্কজ রায়ের অভিযোগ, প্রশাসন সব জেনেও কোনো ব্যবস্থা নেয়নি ।আগে থেকে মাইকিং করে সতর্ক করা হয়নি। নিখোঁজ হওয়ার পরও তাদের তল্লাশিতে অনেক দেরি করা হচ্ছে বলেও অভিযোগ। তাঁর।

অন্যদিকে উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, আজকে একটা শুভদিনে দুর্ঘটনা ঘটে গিয়েছে। কার দোষ কার গুণ সেটা এখন বিচার করার সময় নয়। যারা নিখোঁজ হয়েছেন তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসনের যেমন দায়িত্ব থাকে যারা গঙ্গায় নেমে স্নান করেন তাদেরও একটা দায়িত্ব থেকে যায়। কতজন তলিয়ে গেছেন তা এখনও স্পষ্ট নয় বলেও জানাচ্ছেন পুরসভার চেয়ারম্যান। তাঁর কথায়, প্রত্যক্ষদর্শীরা কেউ বলছেন দুজন কেউ বলছেন তিনজন, কেউ বলছেন আবার পাঁচজন। পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+