Lok Sabha Election 2024 Phase 7: নাকা তল্লাশিতে হাওড়া ব্রিজে উদ্ধার ১০ লাখ টাকা! বড় সাফল্য
Lok Sabha Election 2024 Phase 7: রাত পোহালেই সপ্তম দফার নির্বাচন। কলকাতা উত্তর এবং দক্ষিণ সহ ৮ টি লোকসভায় নির্বাচন। কড়া নিরাপত্তার মোড়কে কলকাতা সহ গোটা বাংলা। চলছে নাকা চেকিং। আর এর মধ্যেই লাখ লাখ টাকা উদ্ধার করল পুলিশ। ভোটের আগের সন্ধ্যায় হাওড়া ব্রিজে নাকা চেকিং চলছিল।
আর সেই সময় বেশ কয়েকজন বাইকারোহির থেকে প্রায় ১০ লক্ষ ১৩ হাজার টাকা উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ইতিমধ্যে এই ঘটনায় (Lok Sabha Election 2024 Phase 7) ছয়জনকে আটক করা হয়েছে। গোলাবাড়ি থানার পুলিশের তরফে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদও।

ভোটের আগে এই টাকা কোথায় ও কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে (Lok Sabha Election 2024 Phase 7) তদন্ত করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিপুল পরিমান এই টাকার উৎস কী সে সংক্রান্ত কোনও বৈধ নথি পাওয়া যায়নি। ঘটনার পর হাওড়া ব্রিজের উপর পুলিশের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
শুধু হাওড়া নয়, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গোটা সল্টলেক জুড়ে বিধাননগর পুলিশের নাকা চেকিং। সল্টলেকে ঢোকার বিভিন্ন এন্ট্রি পয়েন্টে চলছে নাকা চেকিং। বিশেষ করে বাহিনীকে সঙ্গে নিয়ে বিধাননগর পুলিশের নাকা চেকিং চলছে টেকনো পলিস মোড়ে।
রাজারহাট নিউটাউন থেকে সল্টলেক সেক্টর ফাইভ হয়ে কলকাতা গামী সমস্ত গাড়িতে নাকা চেকিং। সল্টলেকে বিভিন্ন এন্ট্রি পয়েন্ট চলছে নাকা চেকিং। গাড়ির চালকদের পরিচয় পত্র এবং গাড়ির কাগজ পত্র খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। যাত্রীদেরও পরিচয় পত্র খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে কলকাতাতেও ছবিটা এক। সেখানেও কলকাতা পুলিশের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে। শান্তিপূর্ণ ভোট করাতে একেবারে শক্তি নিয়ে নামছে কলকাতা পুলিশও। জয়নগর (ক্যানিং পূর্ব) এবং ডায়মন্ডহারবার লোকসভার সামান্য অংশ সহ একটা বিস্তীর্ণ অঞ্চল (Lok Sabha Election 2024 Phase 7) রয়েছে কলকাতা পুলিশের অধীনে।
আর এই বিস্তীর্ণ অঞ্চলের ৫৭৬টি এলাকাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রত্যেকটি জায়গায় বিশেষ নজর দেওয়া হচ্ছে পুলিশের তরফে। এরপরেও বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। কমিশন এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী দলের প্রার্থীরা।
বলে রাখা প্রয়োজন, বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর লোকসভা আসনে নির্বাচন (Lok Sabha Election 2024 Phase 7) রয়েছে।












Click it and Unblock the Notifications