ভিডিও: বিশ্বকাপ জিতে দেশে ফিরল মেসির আর্জেন্টিনা, গভীর রাতেও জনসমুদ্র মারাদোনার দেশে
বিশ্বকাপ জিতে দেশে ফিরল মেসির আর্জেন্টিনা, গভীর রাতেও রাস্তায় জনসমুদ্র মারাদোনার দেশে
আর্জেন্টিনায় তখন ঘড়ি কাঁটা রাত ৩'টে ছুঁয়েছে। এরোলাইনেস আর্জেন্টিনাসের এয়ারবাস 'এ ৩৩০-২০০' আর্জেন্টিনার মাটি স্পর্শ করেছে। নীল - সাদায় মোড়া পুরো বিমান, বিমানের এমপেনেজে বিরাট ছবি লিওনেল মেসির এবং তার দুই পাশে রড্রি ডি পল এবং লাউতারো মার্টিনেজের ছবি। এর কিছু সময় খুলল বিমানের গেট এবং দেখা মিলল বহু প্রতীক্ষিত মুহূর্তের।

হাত বিশ্বকাপ নিয়ে গোলায় বিজয়ীর মেডেল পরে বিমান থেকে বের হলেন ফুটবল যুবরাজ লিওনেল মেসি। পরনে আর্জেন্টিনার নীল শর্টস এবং একই রঙের টি-শার্ট। তাঁর পিছনে ধীরে ধীরে বের হলেন কোচ লিওনেল স্কালোনি এবং বাতি সতীর্থরা। লাইতারো মার্টিনেজ বের হলেন গলায় ড্রাম এবং হাতে স্টিক নিয়ে। রেড কার্পেট পেতে বরণ করা হয় লিওনেল মেসির দলকে। বিমান বন্দরে মেসিদের জন্য অপেক্ষা করছিল হুডখোলা বাস, সেই বাসটিও মোড়া লিওনেল মেসি এবং আর্জেন্টিনা দলের ওয়ালপেপারে। আর্জেন্টিনার রাজধানীতে এখন তাপমাত্র ২৩ ডিগ্রি সেলসিয়াস।
Gracias 🤩 ⭐️⭐️⭐️🇦🇷🇦🇷🇦🇷 pic.twitter.com/6vdDQiFlWl
— Sir Chandler Blog (@SirChandlerBlog) December 20, 2022
মধ্যরাতে, হালকা ঠাণ্ডার আমেজের কাতারে কাতারে মানুষ অপেক্ষারত ছিলেন লিওনেল মেসির দলকে বরণ করে নেওয়ার জন্য। এয়ারপোর্ট চৌহদ্দি ছড়ানোর পর ধরা পড়ে জনসমুদ্রের ছবি। সাধারণ মানুষ এবং সমর্থকদের জন্য আগে থেকেই রাস্তার দুই ধারে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। শুধু ফাঁকা ছিল বাস যাওয়ার মতো জায়গা। যে ছবি ধরা পড়েছে তাতে রাস্তার ফাঁকা অংশ ছাড়া সর্বোত্রই শুধু কালো কালো মাথা। লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছেন লিওনেল মেসি এবং তাঁর দলকে বরণ করে নেওয়ার জন্য। জনসমুদ্র বললেও এই জনবিস্ফোরণকে ব্যাখ্যা করা যাবে না, এতটাই পরিমাণ লোক ছিল।
আর্জেন্টিনার কনভয়কে ঘিরে ছিল পুলিশের পাইটলট কার এবং অংসখ্য পুলিশের বাইক। ব্যারিকেড টপকে বাসের মধ্যে ঢলে পরার চেষ্টা ছিল দেখার মতো। লিও মেসির এক ঝলক পেতে তাঁকে ক্যামেরাবন্দী করতে মানুষের উন্মাদনার অন্ত ছিল না। আনন্দাশ্রু বইছিল বহু সমর্থকের চোখ থেকে। দীর্ঘ ৩৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ এসেছে আর্জেন্টিনায় এই আবেগ সামলানো কঠিন সেই দেশের মানুষদের জন্য যাঁরা বাঁচানে ফুটবলকে ঘিরে। মূল্যবৃদ্ধি বিশাল ভাবে আঘাত হেনেছে বিশ্বের বিভিন্ন দেশের মতো আর্জেন্টিনার সাধারণ মানুষের জীবনে। শত প্রতিকূলতার মধ্যেও লিওনেল মেসি এবং তাঁর দলের বিশ্বকাপ জয় এই মানুষগুলোর মুখে হাসির রেখা ফোটাতে পেরেছে এটাই হয়তো আর্জেন্টিনার ফুটবলরাদের সব থেকে বড় সাফল্য।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications