Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আজ সার্বিয়ার বিরুদ্ধে না হারলেই নকআউটে তিতের ব্রাজিল

বিশ্বকাপ ২০১৮: বুধবার স্পার্টাক স্টেডিয়ামে ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচের প্রিভিউ।

গ্রুপের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ড্র করাটাই কাল হয়ে গিয়েছে ব্রাজিলের পক্ষে। গত শুক্রবার কোস্টারিকার বিরুদ্ধে নাটকীয় ২-০ জয় পাওয়ার পরও তারা নিশ্চিন্ত নয়। কারণ অপর ম্যাচে সার্বিয়া সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। ফলে আজকের ম্যাচে অন্তত ড্র করতেই হবে নেইমারদের।

আজ না হারলেই নকআউটে ব্রাজিল

গোল পার্থক্যে এই মুহুর্তে ব্রাজিল গ্রুপের শীর্ষে আছে। সার্বিয়ার বিরুদ্ধে জেতার ফলে সুইজারল্যান্ড পয়েন্টে ব্রাজিলের সমান রয়েছে। এই গ্রুপে তিনটি দলই একটি করে ম্যাচ জেতায়, আজকের দিনের দুটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। এখনও বলা যাচ্ছে না, কোন দুটি দল নকআউট পর্যায়ে পৌঁছাবে।

ব্রাজিলের অঙ্কটা অবশ্য সোজা। জিতলে বা ড্র করলেই তারা পরের রাউন্ডে যাবে। ম্যাচ অমীমাংসিত থাকলে, সার্বিয়ার পয়েন্ট হবে ৪, ব্রাজিলের ৫। সেক্ষেত্রে সার্বিয়াকে তাকিয়ে থাকতে হবে সুইজারল্যান্ড কোস্টা রিকা ম্যাচের দিকে। সুইজারল্যান্ড হারলে তবে সার্বিয়া গোল পার্থক্যে পরের রাউন্ডে যেতে পারে। তবে সার্বিয়া যদি ব্রাজিলকে হারিয়ে দেয়, তাদের আর কোনওদিকে তাকাতে হবে না। চলে যাবে পরের রাউন্ডে। অপর ম্যাচে সুইজারল্যান্ড জিতলে বা ড্র করলে ছিটকে যাবে ব্রাজিল।

So, Group E...

1) #BRA
2) #SUI
3) #SRB
4) #CRC #WorldCup pic.twitter.com/C01rVGhsSy
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 22, 2018

তাই সার্বিয়া ম্যাচকে অসম্ভব গুরুত্ব দিচ্ছে তিতের দল। তিনি জানিয়েছেন আগের ম্যাচের ছকেই দলকে খেলাতে চান তিনি। এতে ক্যাপ্টেন নেইমারের উপর চাপ কম পড়ছে বলে দাবি তাঁর। অপরদিকে ব্রাজিলকে ভয় পাচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন সার্বিয়ান কোচ ক্রস্টাজিচ। তিনি জানিয়েছেন দল হিসেবে শৃঙ্খলিত ফুটবল খেলেই তাঁরা ব্রাজিলকে রুখে দিতে চান।

আজ না হারলেই নকআউটে ব্রাজিল

সার্বিয়ার ছয় ছয়জন খেলোয়ার হলুদ কার্ড দেখেছেন। আজকের ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে, যদি সার্বিয়া পরের রাউন্ডে ওঠে, তারা খেলতে পারবেন না। কিন্তু তারা জানে আজকেই তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যেতে পারে। তাই ঝুঁকি নিয়েই শক্তিশালী প্রথম একাদশ নামাতে চান কোচ ক্রস্টাজিচ। ব্রাজিলও তাদের আগের ম্যাচে খেলা প্রথম একাদশে পরিবর্তন আনবে না বলেই জানিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+