EPL: দুর্বল দলের বিরুদ্ধেও কষ্টার্জিত জয়, ম্যান সিটিকে টপকে প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল
ম্যান সিটিকে টপকে ইপিএলের শীর্ষে লিভারপুল। প্রিমিয়ার লিগ মানেই সাপ লুডোর লড়াই। কয়েক ঘণ্টার ব্যবধানেই বদলে যায় পয়েন্ট টেবল। শনিবার নিউকাসেলের সঙ্গে ম্যাচ ড্র করে পেপ গুয়ার্দিওলার দল। তারই পূর্ণ সুযোগ নিল লিভারপুল। উলভারহ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল লিভারপুল।
এবারের প্রিমিয়ার লিগের শুরু থেকেই একেবারেই ছন্দে নেই উলভারহ্যাম্পটন, প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই তারা পরাজয়ের মুখ দেখেছে। এই দলের বিরুদ্ধেও কষ্টার্জিত জয় পেল লিভারপুল। তবে ৯০ মিনিট শেষে তিন পয়েন্ট নিশ্চিত করে ইপিএলের শীর্ষস্থান দখল করে নিলেন সালাহরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য চমক দিল উলভারহ্যাম্পটন। ম্যাচের ৫৬ মিনিটে সমতায় ফেরে উলভারহ্যাম্পটন। তাদের হয়ে সমতা সূচক গোলটি করেন আইত নুরি। কিন্তু গোল খাওয়ার পরই আরও তেতে উঠে লিভারপুল। ম্যাচের ৫৯ মিনিটে বক্সের মধ্যে দিয়াগো জোটাকে ফাউল করলে পেনাল্টি পায় লিভারপুল। পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি মহম্মদ সালাহ। এরপর ম্যাচে গোলের ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেয়েছিল লিভারপুল। কিন্তু সেটা কাজে লাগাতে না পারায় ২-১ গোলে জিতেই মাঠ ছাড়ে লাল জার্সিধারীরা।
এই ম্যাচ জয়ের ফলে লিগ তালিকায় শীর্ষস্থান দখল করে নিল লিভারপুল। ৬ ম্যাচের মধ্যে ৫টিতে জিতে এবং ১টিতে হেরে সালাহদের পয়েন্ট ১৫। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে যথাক্রমে ম্যান সিটি ও আর্সেনাল। এই দুই দলের পয়েন্ট বর্তমানে ১৪। চতুর্থ স্থানে থাকা চেলসির পয়েন্ট ১৩।
অন্যদিকে পর পর দুই ম্যাচে পয়েন্ট খোয়ালো ম্যান সিটি। চলতি বছরের মার্চ মাসের পর আবার পর পর দুই ম্যাচ ড্র করল পেপ গুয়ার্দিওলার দল। নিউকাসেলের বিরুদ্ধে ম্যাচের ৩৫ মিনিটে এগিয়ে যায় ম্যান সিটি। জসকো গোল করে সিটিজেনদের এগিয়ে দেন। কিন্ত লিড ধরে রাখতে ব্যর্থ হয় সিটি। ৫৮ মিনিটে নিউকাসেলকে সমতায় ফেরান গর্ডন। অন্যদিকে ব্রাইটনকে ৪-২ গোলে হারিয়েছে চেলসি।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications