Ballon d'Or 2024: কে জিতবেন আসন্ন ব্যালন ডি'অর পুরস্কার? রোনাল্ডো জানালেন নিজের পছন্দ
২০০৩ সালের পর প্রথমবার ব্যালন ডি'অর পুরস্কারের তালিকায় মনোনয়নই পাননি সর্বকালের অন্যতম সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। বিগত দুই দশক ধরে এই দুই ফুটবলারের মধ্যে কোনও এক অন্তত বর্ষসেরা ফুটবলারের মনোনয়ন পেয়েছেন। কিন্তু এবার সেটা হল না। ফলে কে এবার ব্যালন ডি'অর পাবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন রোনাল্ডো।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড, জুড বেলিংহাম এবং লামিন ইয়ামালকে ভবিষ্যতের ব্যালন ডি'অর বিজয়ী হিসেবে বেছে নিয়েছেন। ব্যালন ডি'অর জেতার ক্ষেত্রে রোনাল্ডো দ্বিতীয় স্থানে রয়েছেন কারণ তিনি ৫ বার ফিফার বর্ষসেরা পুরস্কার পেয়েছেন, যা লিওনেল মেসির সংগ্রহে আছে আটবার। পর্তুগিজ সুপারস্টার তার ইউটিউব চ্যানেলে রিও ফার্ডিনান্ডের সঙ্গে আলোচনায় ব্যালন ডি'অর পুরস্কার এবার কারা পেতে পারেন সেই বিষয়ে তিনি মুখ খোলেন।

এবার যে ৩০ ফুটবলার ব্যালন ডি'অর পাওয়ার দৌড়ে রয়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জুড বেলিংহ্যাম, আর্লিং হালান্ড, হ্যারি কেন, রদ্রি ও কিলিয়ান এমবাপে। ইউরো কাপ-জয়ী স্পেনের ৬ ফুটবলার রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বার্সেলোনায় খেলা ১৭ বছরের লামিনে ইয়ামাল।
এবার যে উল্লেখযোগ্য ফুটবলাররা সেরার তালিকায় মনোনয়ন পেয়েছেন তারা হলেন, জুড বেলিংহ্যাম, দানি কারভাহাল, রুবেন দিয়াজ, ফিল ফডেন, আর্লিং হালান্ড, ম্যাটস হামেলস, হ্যারি কেন, টনি ক্রুজ, এমিলিয়ানো মার্তিনেজ, লৌতারে মার্তিনেজ, কিলিয়ান এমবাপে, ওলমো, কোল পামার, ডেক্লান রাইস, রদ্রি, আন্তোনিও রুডিগার, বুকায়ো সাকা, ভিন্সিয়াস জুনিয়র, ভিতিনহা, নিকো উইলিয়ামস, ফ্লোরিয়ান উইর্ৎজ, গ্রানিট শাকা, লামিনে ইয়ামাল।
ব্রাজিলের রদ্রিগো এই তালিকায় স্থান পাননি। নাম না থাকায় নিজের নাম না দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়েছেন তিনি। এক সংবাদমাধ্যমকে রদ্রিগো জানান 'এটা আমার প্রাপ্য ছিল'।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications