নেইমারের মন জিতে নিয়েছে কেরালা, ইনস্টাগ্রামে পোস্ট করে ধন্যবাদ জানালেন অগুণিত সমর্থককে
কাতার বিশ্বকাপে ব্রাজিলের অভিযান শেষ হয়েছে অপ্রত্যাশিত হারকে সঙ্গী করে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে নেইমারের। তাঁর গোলে অতিরিক্ত সময়ে এগিয়ে গিয়েও ম্যাচের শেষ বাঁশি বাজার চার মিনিট আগে ক্রোয়েশিয়া ম্যাচে ফেরে পেটকোভিচের গোলে। কাতারে শেষ পর্যন্ত স্বপ্ন বাস্তবের রূপ না নিলেও নেইমারের চোখে পড়েছে ভারতের কেরালায় তাঁর প্রতি ফুটবলপাগল মানুষদের ভালবাসা।

নেইমার আপ্লুত ভারতীয় ফুটবলপ্রেমীদের ভালবাসায়। কেরালায় নেইমারে বড় কার্টআউট লাগানো হয়েছিল যা নজরকাড়ে সারা বিশ্বের। শুধু দেশেই নয় ইউরোপের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে, ব্রাজিল, আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়। শুধু নেইমার নয়, মেসির এই কার্টআউটও নজর কাড়ে এবং তা খবরের শিরোনামে উঠে আসে। এ ছাড়াও ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কার্টআউট। ফুটবলের প্রতি কেরালার মানুষের ভালবাসাকে কুর্নিশ জানিয়েছে ফিফা স্বয়ং।
এ বার নেইমার কৃতজ্ঞতা জানালেন কেরালায় বসবাসকারী তাঁর ভক্তদের। নিজের ইনস্টাগ্রামে তিনি উল্লেখ করেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্রাজিলের শিল্পিরা ছড়িয়ে রয়েছে। ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, "বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই ভালবাসায় আমি আপ্লুত। অসংখ্য ধন্যবাদ কেরালা, ভারত।"
এই বিশ্বকাপে দারুণ ছন্দে ছিল ব্রাজিল। কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট ধরা হয়েছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। শুরুটাও দারুণ করেছিল ব্রাজিল। তাদের দেখে কার্যত অপ্রতিরোধ্য লাগছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে এসে থমকে যায় ব্রাজিলের বিজয় রথ। এই বিশ্বকাপে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হারার আগে আরও একটি ম্যাচে হেরেছিল ব্রাজিল। দ্বিতীয় সারির দল নামিয়ে ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে পরাজিত হয়েছিল ০-১ গোলে। ভিনসেন্ট আবুবকর ক্যামেরুনের হয়ে গোলটি করেছিলেন।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা












Click it and Unblock the Notifications