Mohun Bagan: বেজে গিয়েছে নির্বাচনের দামামা, কার্যকরী কমিটির সভা স্থগিত, ভোটের সমীকরণ নিয়ে শুরু জল্পনা
নতুন বছরের শুরু থেকেই নির্বাচনের উত্তাপ মোহনবাগান ক্লাবে। আগামী মার্চ মাসে মোহনবাগান ক্লাবের বর্তমান কার্যকরী সমিতির মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু বার্ষিক সাধারণ সভা থেকে নির্বাচনের দামামা বেজে গিয়েছে। জানুয়ারি মাসে বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের দাবি তুলেছিলেন সদস্যদের একাংশ।
শনিবার ছিল মোহনবাগান ক্লাবের বর্তমান কমিটির ১৭তম কার্যকরী কমিটির সভা কিন্তু সভা শুরুর কয়েক ঘণ্টা আগে তা স্থগিত করে দেওয়া হল। ক্লাবের পক্ষ থেকে কারণ হিসেবে জানানো হয়েছে সচিব দেবাশিস দত্ত অসুস্থ, ফলে আজকের কার্যকরী কমিটির সভা হবে না। সভার দিনক্ষণ পরে জানানো হবে।

গত মঙ্গলবার মোহনবাগান ক্লাব বিবৃতি জারি করে ১৭তম কার্যকরী সমিতির সভার কথা জানানো হয়। মোহনবাগানের ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, আজ দুপুর ৩.৩০ মিনিট থেকে কার্যকরী কমিটির সভা ক্লাবে হওয়ার কথা ছিল, কিন্তু তা স্থগিত রাখা হয়েছে। সচিব দেবাশিস দত্ত আচমকা অসুস্থ হয়ে পড়েছেন। সভার পরবর্তী দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে।
তবে বিষয়টি এত সরলীকরণ করা যাচ্ছে না। কারণ এই কার্যকরীর কমিটির সভাতেই বিক্ষুব্ধ গোষ্ঠীর কয়েকজন সদস্যকে আমন্ত্রণ জানানোর কথা ছিল। পাশাপাশি আইনজ্ঞদের আনার কথা ছিল। আজকের কার্যকরী কমিটির সভা সভাতে সব পক্ষ মিলেই নির্বাচন নিয়ে একটা আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে কার্যকরী কমিটির সভা স্থগিত রাখা হয়েছে।
এর ফলে নির্বাচন সংক্রান্ত বিষয় চূড়ান্ত হওয়ার জন্য আরও কিছুটা সময় লাগবে কারণ নির্বাচনের নোটিশ দেওয়ার আগে অনেকগুলি বিষয় আছে সেগুলি চূড়ান্ত করতে হবে শনিবার কার্যকরী কমিটির সভা না হওয়ায় পরবর্তী সভার সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে বিক্ষুব্ধ গোষ্ঠী কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন.
এর আগে মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভাতে শুরুর কিছুক্ষণের মধ্যেই সৃঞ্জয় বসু বর্তমান সচিব দেবাশিস দত্তকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই গোষ্ঠীর সদস্যরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সৃঞ্জয় গোষ্ঠীর পক্ষ থেকে নির্বাচন কবে করা হবে সেটা জানতে চাওয়া হয় বর্তমান শাসক গোষ্ঠীর কাছে। কিন্তু দেবাশিস দত্ত উত্তর দিতে শুরু করলেই পরিস্খিতি উত্তপ্ত হয়।
২০২২ সালে ভোট হয়নি, বিরোধী পক্ষ নির্বাচনে মনোনয়ন জমা দেয়নি। এবার কিন্তু ভোটের হাওয়া ক্রমশ গরম হচ্ছে গঙ্গাপারের ক্লাবে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications