চোটের কারণে ডিসেম্বর পর্যন্ত ছিটকে গেলেন ম্যাঞ্চেস্টারের তারকা
চোটের কারণে ডিসেম্বর পর্যন্ত ছিটকে গেলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পল পোগবা। গোড়ালিতে পোট পেয়েছেন ফরাসী ফুটবলার। সেকারণে সামনের একমাস মাঠের বাইরে যেতে হচ্ছে তাঁকে।
চোটের কারণে ডিসেম্বর পর্যন্ত ছিটকে গেলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পল পোগবা। গোড়ালিতে চোট পেয়েছেন ফরাসী ফুটবলার। সেকারণে সামনের একমাস মাঠের বাইরে যেতে হচ্ছে তাঁকে।

সময়টা এমনিতেই একেবারে ভালো যাচ্ছে না পোগবার। ক্লাবের হয়ে নজর কাড়তে পারছেন না। শেষবার ৩০ সেপ্টেম্বর ম্যাঞ্চেস্টারের হয়ে মাঠমাঝে দায়িত্ব সামলাতে দেখা যায় তাঁকে। প্রিমিয়র লিগে আর্সেনালের বিরুদ্ধে শেষবার লিগের ম্যাচ খেলেছেন পোগবা। রবিবার নরউইচ সিটির বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারের ৩-১ জয়ের দিনেও দলে ছিলেন না বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। এরপরই পোগবার চোট নিয়ে মুখ খোলেন কোচ। জানা গিয়েছে গোড়ালির চোটের কারণে দল থেকেই এক মাসের জন্য ছিটকে গিয়েছেন তিনি।
ম্যাঞ্চেস্টারের কোচ সোলসজার বলেছেন, 'ডিসেম্বরের আগে পোগবার মাঠের ফেরার কোনও সম্ভাবনা নেই। পুরোপুরি সুস্থ না হলে পোগবাকে নিয়ে কোনও ধরনের ঝুঁকি নেওয়া হবে না। ' দলের পক্ষ থেকে জানা গিয়েছে গোড়ালির চোট সারাতে অন্ততপক্ষে ম্যাঞ্চেস্টারের হয়ে চার ম্যাচ বাইরে থাকতে চলেছেন পোগবা।
অন্যদিকে প্রিমিয়র লিগে এবার খুব একটা ভালো অবস্থানে নেই ম্যাঞ্চেস্টার। রবিবার ম্যাচ জিতলেও ১০ ম্যাচে মাত্র ৩টি জয় ছিনিয়ে নিতে পেরেছে তারা। ড্র করেছে ৪ ম্যাচ। যেকারণে ১০ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে রয়েছে ইউনাইটেড।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications