এফএ কাপের ঐতিহাসিক ফাইনালে ‘বিরাট’ অতিথি প্রাক্তন ভারত অধিনায়ক
লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার ম্যাঞ্চেস্টার ডার্বি। এফএ কাপের ফাইনালে মুখোমুখি ম্যান ইউ-ম্যান সিটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির ফাঁকে এই ম্যাচে দেখতে হাজির থাকবেন বিরাট কোহলি, সঙ্গে থাকবেন তাঁর স্ত্রী অনুষ্কাও।
সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা পুমার পক্ষ থেকে আমন্ত্রন জানানো হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। ম্যান ইউয়ের কিট স্পনসর পুমার গ্লোবাল অ্যাম্বাসেডর বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। ফলে শনিবার সন্ধ্যায় ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

এফএ কাপের ফাইনালের এই ম্যাচ নানা দিক থেকেই ঐতিহাসিক, স্মরণীয়। লন্ডনের মাটিতে আকর্ষণীয় একটা ম্যাচ হতে চলেছে। এফএ কাপের ইতিহাসে এই প্রথম বার ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। ওয়েম্বলি স্টেডিয়ামে সে কারণেই ঐতিহাসিক মুহূর্ত অপেক্ষা করছে।

ইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সিটি। তিন নম্বরে শেষ করেছে ম্যান ইউ। এফএ কাপের মতো ঐতিহ্যের ট্রফি জেতাই লক্ষ্য দুই ম্যাঞ্চেস্টারের। সিটির কাছে বাড়তি তাগিদ ত্রিমুকুট জেতার।
এফএ কাপে দ্বাদশ ফাইনাল খেলবে ম্যানচেস্টার সিটি। আগের ১১ ফাইনালে ছয়টি জিতেছিল তারা, হার পাঁচটিতে। সবশেষ ২০১৯ সালে ওয়াটফোর্ডকে ৬-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্কাই ব্লুজরা। মেগা ম্যাচ নিয়ে সিটি কোচ পেপ গুয়ার্দিওলা বলেন, 'এতদূর আসতে পেরে আমরা গর্বিত। এটি ফাইনাল। লন্ডনে একটা জমজমাট লড়াই হবে। এর বেশি কিছু না।'


-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications