Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata Banerjee to visit Spain: মাদ্রিদে ‘খেলা হবে’, মমতা এবং বঙ্গ ক্রীড়া প্রতিনিধিদের বৈঠক লা লিগা কর্তার

রাজ্যের শিল্প বাণিজ্যের প্রসারে স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন সফরের শুধু বাণিজ্যের মুখ্যমন্ত্রীর নজরে এবার রাজের খেলাধুলার প্রসারও। বাংলার ফুটবলের উন্নতিকল্পে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মমতা। এই আলোচনাতে থাকবেন কলকাতার তিন বড় ক্লাবের প্রতি‌নিধি সঙ্গে অবশ্যই রাজ্যের ক্রীড়া আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আগামী বৃহস্পতিবার ১৪ই সেপ্টেম্বর, মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজ়ের সঙ্গে বৈঠকে বসছেন বাংলার প্রশাসনিক প্রধান। সোমবার ওই বৈঠকের কথা সমাজ মাধ্যমে ঘোষণা করা হয়েছে লা লিগার তরফে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে বাংলার ফুটবলের উন্নতিকল্পে লা লিগার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি 'মউ' সাক্ষরিত হতে পারে। যা বাংলার ফুটবলের জন্য যুগান্তকারী হতে পারে।

মমতা

মঙ্গলবার স্পেন সফরের উদ্দেশে রওনা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই স্পেন সফর সূচিতে বাণিজ্যের পাশাপাশি রয়েছে ফুটবলও। সোমবার লা লিগা সামাজিক মাধ্যমে একটি ক্যালেন্ডার প্রকাশ করেছে। সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা উল্লেখ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই সফরে ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও সদ্যোজাত সন্তানকে ছেড়ে তাঁর পক্ষে যাওয়া সম্ভব হয়নি।

বাংলায় লগ্নি টানতে স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত বছরগুলিতে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের সঙ্গী হয়েছেন রাজ্যের শিল্পপতি ও বিশিষ্ট মানুষরা। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন ময়দানের প্রতিনি্ধিরাও।

মমতা

খাতায় কলমে আইকন না হলেও বাংলার মুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক এবং বিসিসিআই সভাপতির বিশ্ব ক্রীড়া জগতে প্রভাব অপরিসীম। স্পেন খেলাধুলার জন্য সারা বিশ্বেই বিখ্যাত বিশেষ ফুটবল টেনিসে। মমতার স্পেন সফরে যে কলকাতার তিন প্রধান ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডানের কর্তারা যাচ্ছেন, তা আগেই জানা গিয়েছিল।


মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে এই সফরে যাবেন সচিব দেবাশিস দত্ত।ইস্টবেঙ্গলের সভাপতি প্রণব দাশগুপ্ত এবং মহমেডানের সচিব ইশতিয়াক আহমেদ।তবে এই বৈঠক ছাড়া স্পেনের বড় ক্লাবগুলির সঙ্গে কোনও আলোচনা বা চুক্তি সাক্ষরিত হবে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি। এমনকি ক্লাব কর্তারাও এই বিষয়ে মুখ খুলছে‌ন না।

মমতা

আগামী ১২ সেপ্টেম্বর স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মমতার সফরসূচিতে রয়েছে স্পেনের রাজধানী শহর মাদ্রিদ এবং বাঙালিদের কাছে একদা 'মেসির শহর' বলে পরিচিত বার্সেলোনা।

স্প্যানিশ ফুটবলের সঙ্গে এর আগেও কলকাতার যোগসূত্র তৈরির চেষ্টা হয়েছে। সেই উদ্যোগের অন্যতম মুখ ছিলেন সৌরভ। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল অ্যাটলেটিকো কলকাতা। ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম টিম ছিল সেটি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+