Lionel Messi: দুই মাস পর প্রত্যাবর্তন করে জোড়া গোল মেসির, দুরন্ত জয় ইন্টার মায়ামির
দুই মাসের বেশি সময় পর চোট কাটিয়ে মাঠে ফিরলেন মেসি। দুই গোল করে প্রত্যাবর্তনটা রঙিন করে রাখলেন আর্জেন্টাইন তারকা। চোট কাটিয়ে ফিট মেসিকে দেখার অপেক্ষায় ছিলেন তাঁর ভক্তরা। অবশেষে ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামলেন, জোড়া গোল করলেন। একটি গোল করালেন। এক কথায় প্রত্যাবর্তনের ম্যাচেই নায়ক হয়ে থাকলেন এলএমটেন।
ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে রবিবার সকালে(ভারতীয় সময় অনুসারে) ফিলাডেলফিয়ার মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। এই ম্যাচে ৩-১ গোলে জিতল মায়ামি। ম্যাচে জোড়া গোল করলেন মেসি, একটি গোল করলেন সুয়ারেজ। মেসি-সুয়ারেজ যুগলবন্দি দেখা গেল ফের একবার।

প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও সময় লাগেনি মায়ামির। ম্যাচের ৩০তম মিনিটে জর্দি আলবার পাস থেকে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল করেন মেসি। এরপর আর তেমন কোনো আক্রমণ না হওয়ায় ২-১ গোলের এগিয়ে থেকেই সাজঘরে ফেরে মায়ামি।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে মায়ামি। তবে, কিছুতেই ব্যবধান বাড়াতে পারছিল না দলটি।দ্বিতীয়ার্ধেও গোলের একাধিক সুযোগ তৈরি করেছে দুই দল। কিন্তু মিলছিল না জালের দেখা। অবশেষে ম্যাচের যোগ করা সময়ের অষ্টম মিনিটে ডি বক্সে সুয়ারেজকে পাস দেন মেসি। বাম পায়ের শটে জাল ভেদ করেন উরুগুয়ান তারকা
গত ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে চোট নিয়ে মাঠ ছেড়ে যান লিওনেল মেসি। মাঠ ছাড়ার পর সেদিন ফোলা পা নিয়ে ডাগআউটে বসে কাঁদতেও দেখা যায় তাঁকে। সেই ঘটনার পর দুই মাস পর মাঠে ফিরলেন আর্জেন্টাইন মহাতারকা। এই দুই মাসের মধ্যে ক্লাব বা জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে পারেননি মেসি। ভিআইপি বক্সে বসেই দেখেছেন ক্লাব দলের ম্যাচ। অবশেষে দুরন্ত ছন্দেফের মায়ামিতে মায়া ছড়ালেন মেসি।
ইস্টার্ন কনফারেন্স থেকে সবার আগে প্লে অফ নিশ্চিত করা মায়ামির ২৮ ম্যাচে এটি ১৯তম জয়। সাথে ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার শীর্ষে।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications