Kylian Mbappe: এমবাপে-পিএসজির জটিলতার অবসান, রোনাল্ডোর পথেই নেইমার?
বিগত কয়েক সপ্তাহ ধরেই এমবাপে এবং পিএসজির মধ্যে জটিলতা অব্যাহত ছিল। ফরাসি তারকা দল ছাড়তে চাইছিলেন। কিন্তু চুক্তি পুণনবীকরণ না করে কোনওভাবেই দলের সেরা তারকাকে ছাড়তে নারাজ ছিল প্যারিসের ক্লাবটি। পরিস্থি্তি এমন জায়গায় পৌঁছায় পিএসজির মূল থেকেই বিচ্ছিন্ন করে ফেলা হয় এমবাপেকে। কিন্তু রবিবার ফ্রান্স থেকে এল বড় আপটেড।
নাটকীয়তার পর অবশেষে কিলিয়ান এমবাপেকে মূল দলের অনুশীলনে ফেরাল পিএসজি। প্যারিসের ক্লাবটির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'লরিয়েন্ট ম্যাচের পূর্বে পিএসজি এবং এমবাপের মধ্যে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে।ফুটবলারকে আবার প্রথম দলের অনুশীলনে ফেরানো হচ্ছে রবিবার থেকেই।' লরিয়েন্টের বিরুদ্ধে গোলশূন্য ড্র হওয়া ম্যাচটিতে অবশ্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এমবাপে।

ফরাসি ফরোয়ার্ড এমবাপে বেশ কয়েক সপ্তাহ মূল স্কোয়াডের বাইরে থেকে রিজার্ভ স্কোয়াডের সদস্যদের সঙ্গে অনুশীলন করছিলেন। যারা ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনায় নেই, তারাই আছেন রিজার্ভ স্কোয়াডে। তবে পিএসজি এমবাপের মধ্যে বরফ গলেছে। তাই দুপক্ষই নিজেদের স্বার্থে একপ্রকার সমঝোতা করেছেন। তাই ক্লাবের মূল অনুশীলনে আপাতত ফিরে এসেছেন এমবাপে।
২০২৪ সাল পর্যন্ত পিএসজিতে চুক্তিবদ্ধ এমবাপে গত জুনে তার মেয়াদ বৃদ্ধি করতে অস্বীকৃতি জানান। এরপর ক্লাবটির সভাপতি নাসের আল-খেলাইফি সাফ জানিয়ে দেন, কোনোভাবেই ২৪ বছর বয়সীকে আগামী বছর 'ফ্রি এজেন্ট' হিসেবে ক্লাব ছাড়তে দেবেন না তারা। আর দল ছাড়লে তা হতে হবে চলতি গ্রীষ্মের দলবদলেই। তা নিয়ে কম জটিলতা হয়নি।

এমবাপেকে নিয়ে সমস্যার সমাধান হলেও নেইমারকে নিয়ে জট অব্যাহত। এমন অবস্থায় নেইমার আল হিলালে যচ্ছেন বলে সূত্রেরব খবর।একাধিক রিপোর্টে প্রকাশ, পিএসজি-কে আল হিলাল যেই প্রস্তাব দিয়েছে তাতে প্যারিসের রাজি হয়ে গিয়েছে। এখন নেইমারের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা চলছে। নেইমারের হাতে এখন চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়। কয়েক সপ্তাহ আগেই ব্রাজিলিয়ান তারকা দল ছাড়ার কথা ঘোষণা করেন।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications