Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kings Cup 2023: লেবাননের বিরুদ্ধেও জয় অধরা, কিংস কাপে ব্যর্থতাই সঙ্গী ভারতীয় দলের

কিংস কাপ থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে ভারতীয় দলকে। ইরাকের কাছে সেমিফাইনালে হারের পর তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে লেবাননের কাছে হারতে হল ব্লু ব্রিগেডকে। ১-০ গোলে হেরে মাঠ ছাড়ল ইগর স্টিমাচের দল।

এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক পরিবর্তন করা হয়। গুরপ্রীত সিং সান্ধুর পরিবর্তে নেতৃত্ব দেন সন্দেশ জিঙ্ঘান। ফিফা ক্রম তালিকা অনুসারে লেবানন ভারতের এক ধাপ নীচে রয়েছে। যদিও মধ্যপ্রাচ্যের এই দেশটির সঙ্গে যখনই মুখোমুখি হয়েছে ভারত, তখনই তাদের হারাতে বেশ বেগ পেতে হয়েছে। এমনকি শেষ নয়বারের সাক্ষাতে দুই দল তিন বার করে জিতেছে। তিনটি ম্যাচ ড্র হয়েছে।

india

লেবানন দলের ফুটবলারদের গড় উচ্চতা ভারতের থেকে বেশি এমনকি শারীরিক শক্তিতেও তাঁরা এগিয়ে, সেই সুবিধাই তারা কাজে লাগানোর চেষ্টা করে। ইরাক ম্যাচে প্রতি আক্রমণ থেকে দুটি গোল পেয়েছি‌ল ভারত। যদিও রবিবারের ম্যাচে ভারতীয় দলের আক্রমণে সেই ধার দেখা গেল না। ম্যাচের শুরু থেকেই দুই দল মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করে, ফলে আক্রমণ খুব একটা হচ্ছি‌ল না।

প্রথমার্ধে যদিও ভারতীয় দল বেশ কিছু সুযোগ তৈরি করে। কিন্তু মনবীর, নওরম মহেশ সিংরা, সেই আক্রমণ থেকে কোনও ফসল ঘরে তু‌লতে পারেননি, অন্যদিকে লেবাননের আক্রমণ রুখে দেন আনোয়ার আলি, সন্দেশ জিঙ্ঘানরা। হলুদ কার্ড দেখেন আশিস রাই। ফলে গোলশূণ্য ভাবেই শেষ হয় প্রথম পর্বের খেলা।


যদিও দ্বিতীয়ার্ধে আশা করা গিয়েছিল আক্রমণের ধার বাড়াবে ইগর স্টিমাচের দল। কি‌ন্তু বাস্তবে ভারতের খেলা বড্ড ছন্নছাড়া হল। ৬২ মিনিটে মনবীর, জ্যাকসনদের তুলে সুরেশ রোহিতদের নামান ইগর। কিন্তু এর দুই মি্নিটেৱ মধ্যেই আকাশ মিশ্রার ব্যাক পাস থেকে গোল পেয়ে যাচ্ছি‌ল লেবানন। কিন্তু বিপদ সামাল দেন গুরপ্রীত।

তবে ৭৭ মিনিটেই বদলে গেল ম্যাচের ভাগ্য কর্ণার থেকে লেবানন ফুটবলারের হেড কোনও ক্রমে বাঁচালেও বাইসাইকেল কিকে গোল করেন আল জেইন। এই গোলের ম্যাচের ভাগ্য লিপি চূড়ান্ত হয়ে গেল। এরপর একাধিক সুযোগ পেলেও দুই দল কাজে লাগাতে পারেনি।


কিংস কাপের সেমিফাইনা‌লে ইরাকের কাছে দুই এগিয়ে গিয়েও জয় অধরাই থাকে ভারতীয় দলের। টাইব্রেকারে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয় ব্লু ব্রিগেডের। যদিও সেই ম্যাচে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় ভারতীয় শিবিরের পক্ষ থেকে। ২০১৯ সালে এই টুর্নামেন্টে ব্রোঞ্জ পেলেও এবার চতুর্থ হয়েই শেষ করল ভারত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+