Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL: মহমেডানের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স ম্যাকলারেনদের, ডার্বির আগেই ছন্দে মলিনার দল

বড় ম্যাচের আগে মিনি ডার্বিতেই দুরন্ত ছন্দে মোহনবাগান এসজি। চলতি আইএসএলের প্রথম ডার্বিতে সহজ জয় পেল সবুজ মেরুন ব্রিগেড। শনিবার বৃষ্টিভেজা যুবভারতীতে মহমেডান স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে দিল মোহনবাগান এসজি।

বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পর প্রবল চাপে ছিল সবুজ মেরুন শিবির। কিন্তু শনিবার যুবভারতীতে জ্বলে উঠল হোসে মলিনার দল। ৩-০ গোলে জয়ের সঙ্গেই দাপুটে পারফরম্যান্স করল মোহনবাগান এসজি। সবুজ মেরুনের হয়ে গোল করলেন ম্যাকলারেন, শুভাশিস বোস, গ্রেড স্টুয়ার্ট।

ISL

আইএসএলের শুরু থেকেই খুব একটা ছন্দে পাওয়া যাচ্ছিল না গতবারের লিগ শিেল্ড জয়ীদের ফলে মলিনার দলকে নিয়ে শুরু হয়েছি‌ল সমালোচনা। বিশেষ করে গত ম্যাচে বেঙ্গালুরুর কাছে জঘন্য হারের পরও আরও চাপে পড়ে মোহনবাগান এসজি। এরইমধ্যে এসিএলের ম্যাচ থাকলেও নিরাপত্তা জনিত কারণে ইরানে খেলতে যায়নি মলিনার দল। মাঝে সময়টা ভালোভাবে প্রস্তুতি নিয়েই মিনি ডার্বি খেলতে নামেন পাল তোলা নৌকা ব্রিগেড।

কিন্তু বড় ম্যাচেই যে বড় ফুটবলাররা জ্বলে উঠেন তার প্রমাণ দিলেন ম্যাকলারেন, স্টুয়ার্টরা। মোহনবাগান কোচ ম‌লিনা এই ম্যাচে একটু অন্যরকমভাবে দলকে সাজান। দিমিত্রি বা জেসন কামিংসকে প্রথম একাদশে রাখেননি। প্রথম থেকেই নামিয়ে দিলেন ম্যাকলারেনকে। স্টুয়ার্ডকে রাখলেন একটু পিছন দিকে। সবুজ মেরুন জার্সিতে প্রথম গোলের খাতা খুললেন অজি বিশ্বকাপার। ৮ মিনিটের মাথায় লিস্টনের কর্ণার থেকে দুরন্ত হেডে প্রথম গোল করলেন।

প্রথম গোলের পরও আরও ধারালো হল মোহনবাগান এসজির আক্রমণ। মহমেডান যেন ক্রমশ খেলা থেকে গুটিয়ে যেতে শুরু করল, আইএসএলে প্রথম ডার্বি খেলতে নামা মহমেডান প্রবল চাপে পড়ে গেল বাগানের আক্রমণের জন্য। ১৩ ‌মিনিটে দ্বিতীয় গোল পেতে পারতেন জেমি কিন্তু তাঁর শট দুরন্তভাবে সেভ করলেন মহমেডান গোলরক্ষক।
৩১ মিনিটে দ্বিতীয় গোল করল মোহনবাগান এসজি। এবার অধিনায়ক শুভাশিস নিজেই গোল করে দলের লিড বাড়ালেন। স্টুয়ার্টের সেন্টার থেকে হেডে গোল করলেন শুভাশিস। ৩৬ মিনিটে তৃতীয় গোল করল মোহনবাগান এসজি। শুভাশিসের বাড়ানো পাস থেকে মহমেডান রক্ষণের দুর্বলতার সুযোগে গোল করলেন স্টুয়ার্ট। প্রথমার্ধে আরও গোলের ,সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না ম্যাকলারেনরা। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে মলিনা ব্রিগেড।

প্রথমার্ধে তিন গোল হওয়ায় প্রথম ডার্বিতেই পাঁচ গোলের আতঙ্ক দেখা যায় সাদা কালো ব্রিগেডে। কিন্তু দ্বিতীয়ার্ধে অবশ্য আর গোল সংখ্যা বাড়েনি। তবে একের এক সুযোগ তৈরি করতে থাকলেন মোহনবাগান এসজি ফুটবলাররা। এমনকি ম্যাচ মাঝে মধ্যেই চড়া মেজাজে চলে যায়। রেফারিকে কার্ডও বার করেত হল। এরইমধ্যে দীর্ঘদিন পর মোহনবাগান এসজির হয়ে মাঠে নামলেন আশিক কুরুনিয়ান।

চার ম্যাচে সাত পয়েন্টে পৌঁছে গেল মোহনবাগান এসজি। আগামী ১৯ অক্টোবর ডার্বির আগে বাড়তি আত্মবিশ্বাস পেয়ে গেল মলিনার দল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+