ISL 2024-25: দুই গোলে এগিয়েও পাঁচ গোল হজম হায়দরাবাদের, নাটকীয় জয় নর্থইস্ট ইউনাইটেড এফসি-র
ISL 2024-25: ঘরের মাঠে দুই গোল করে এগিয়ে যাওয়ার পরও পাঁচ গোল হজম করল হায়দরাবাদ এফসি। আজ জিএমসি বালাযোগী স্টেডিয়ামে নাটকীয় জয় পেল নর্থইস্ট ইউনাইটেড এফসি।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানের দখল নিল নর্থইস্ট। হায়দরাবাদ এফসির চিন্তা বাড়ল ইস্টবেঙ্গল ম্যাচে আগে।

এদিনের ম্যাচে শুরুটা ভালোই করেছিল হায়দরাবাদ এফসি। ১২ মিনিটের মধ্যেই তারা এগিয়ে যায় ২-০ গোলে। প্রথমে ৫ মিনিটের মাথায় গোল করেন এডমিলসন কোরেয়া। এরপর বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে আরেকটি দুরন্ত গোল করে তিনি ব্যবধান বাড়ান।
দ্বিতীয় গোলটির ক্ষেত্রে অবদান রয়েছে সৌরভ কে-র। তিনি মাপা ক্রস বাড়িয়েছিলেন কোরেয়ার জন্য, যা জালে জড়াতে কোনও ভুল করেননি। দুই গোলে এগিয়ে যাওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ যখন হায়দরাবাদের বলেই মনে করা হচ্ছে, তখনই ব্যবধান কমাতে সক্ষম হয় নর্থইস্ট।
খুব কাছ থেকে বাঁ পায়ের শটে গোল করেন গিলারমো ফার্নান্ডেজ। ম্যাচের ১৮ মিনিটের মাথায়। বিরতিতে হায়দরাবাদ এফসি এগিয়ে ছিল ২-১ গোলেই। যদিও দ্বিতীয়ার্ধে চারটি গোল করে স্মরণীয় জয় সুনিশ্চিত করল নর্থইস্ট ইউনাইটেড এফসি।
লেনি রদ্রিগেজের আত্মঘাতী গোলের সৌজন্যে সমতা ফেরায় নর্থইস্ট। ঠিক সাত মিনিট পরেই, ৬১ মিনিটে গিলারমো ফার্নান্ডেজের গোলে এগিয়ে যায় তারা। আইএসএলে নভেম্বর মাসের সেরা প্লেয়ারের সম্মান পাওয়া আলাদিন আজারাই ৪-১ গোলে নর্থইস্টকে এগিয়ে দেন ৭৩ মিনিটের মাথায়।
নর্থইস্টের পঞ্চম গোলটি আসে ম্যাচের ৭৮ মিনিটে। এ ক্ষেত্রে আত্মঘাতী গোল হায়দরাবাদের রক্ষণভাগের ফুটবলার অ্যালেক্স সাজির। জোড়া গোলে পিছিয়ে পড়ার পর ৫-২ গোলে ম্যাচ জিতে নর্থইস্ট এখন পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। তাদের রয়েছে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট।
পাঞ্জাব এফসি ও জামশেদপুর এফসির ১৮ পয়েন্ট, ১১টি করে ম্যাচ খেলে। ১২ ম্যাচে হায়দরাবাদ এফসির রয়েছে ৭ পয়েন্ট। এদিন তারা নবম পরাজয়ের সাক্ষী থাকল। শনিবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসি খেলবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। তারপর ২ জানুয়ারি তাদের অ্যাওয়ে ম্যাচ কলকাতায়, মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে।
নর্থইস্টের পরের ম্যাচ আগামী সোমবার মুম্বইয়ে, মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। এরপর ৩ জানুয়ারি তারা ঘরের মাঠে খেলবে মহমেডানের বিরুদ্ধে।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications