ISL 2024-25: মোহনবাগান সুপার জায়ান্ট নতুন বছর শুরু করল দুরন্ত জয় দিয়েই, চূর্ণ হায়দরাবাদ এফসি
ISL 2024-25: আইএসএলে লিগ শিল্ড জেতার সম্ভাবনা ক্রমেই উজ্জ্বল করছে মোহনবাগান সুপার জায়ান্ট। ইংরেজি নতুন বছরের শুরুটা দারুণ জয় দিয়েই স্মরণীয় রাখল হোসে মোলিনার প্রশিক্ষণাধীন দল।
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ক্লিন শিট বজায় রাখল সবুজ মেরুন। প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল ২-০ গোলে। দ্বিতীয়ার্ধে মোহনবাগান সুপার জায়ান্ট আরও একটি গোল করে।

বল দখলের লড়াইয়ে গোটা ম্যাচে হায়দরাবাদ এফসি এগিয়ে থাকলেও কাজের কাজটা করেছে মোহনবাগান সুপার জায়ান্টই। হায়দরাবাদ এফসির সাতটি শট টার্গেটে থাকলেও একটি গোলও পায়নি। অন্যদিকে, বাগান টার্গেটে শট রেখেছে ৮টি। জয় এলো ৩-০ গোলে।
ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। লিস্টন কোলাসোর থেকে বল পেয়ে গোলে শট নেন সাহাল আবদুল সামাদ। হায়দরাবাদের গোলকিপার অর্শদীপ বলটি বিপন্মুক্ত করতে চাইলেও তা ডিফেন্ডার স্টেফান সাপিচের গায়ে লেগে গোললাইন অতিক্রম করে যায়।
১৭ মিনিটে জেমি ম্যাকলারেনের শট পোস্টে প্রতিহত হয়। ৪১ মিনিটে সেটপিস থেকে গোল করে বাগানকে ২-০ গোলে এগিয়ে দেন অলড্রেড। চলতি আইএসএলে সেট পিস থেকে এটি পঞ্চদশ গোল মোহনবাগান সুপার জায়ান্টের।
দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৬ মিনিটের মধ্যে ফের এগিয়ে যায় সবুজ মেরুন। ম্যাকলারেনের থেকে বল পেয়ে তা জালে জড়াতে কোনও ভুল করেননি জেসন কামিংস। ৫৪ মিনিটে আরেকটি গোল করার সুযোগ তৈরি করলেও তা হাতছাড়া করেন আলবার্তো রদ্রিগেজ। ৮৩ মিনিটে অ্যালানের শট দারুণ দক্ষতার সঙ্গে বাঁচান বাগান গোলরক্ষক বিশাল কাইথ।
চলতি আইএসএলে প্রথম সাক্ষাতে হায়দরাবাদ এফসিকে ২-০ গোলে হারিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। আজ ঘরের মাঠে জয় আরও বড় ব্যবধানে। এক বনাম বারোর লড়াই থেকে মোলিনার দল ৩ পয়েন্ট নিশ্চিত করল। ফলে ১৪ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের পয়েন্ট ৩২।
দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসির রয়েছে ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট। হায়দরাবাদ এফসি ১৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রইল ১২ নম্বরেই। কাল যদি মহমেডান স্পোর্টিং জেতে তাহলে তেরো নম্বরে নেমে যাবে হায়দরাবাদ এফসি।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications