ISL 2023-24: আইএসএলে মুম্বই সিটি এফসির কাছে ঘরের মাঠে ৪ গোল হজম, বেঙ্গালুরু এফসি-র কর্ণধার দিলেন কড়া বার্তা
ISL 2023-24: আইএসএলে অ্যাওয়ে ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিল মুম্বই সিটি এফসি। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে তারা হারাল ৪-০ গোলে। দুই অর্ধে হলো দুটি করে গোল।
আইএসএলের ইতিহাসে নিজেদের মাঠে এত বড় ব্যবধানে এই প্রথম পরাস্ত হলো বেঙ্গালুরু এফসি। তারপরই দলের কর্ণধার পার্থ জিন্দাল এক্স হ্যান্ডলে দিলেন কড়া বার্তা।

আগাগোড়া আধিপত্য বজায় রেখে খেলল মুম্বই সিটি এফসি। ১১ মিনিটে আবদেনাসের আল খায়াতির গোলে এগিয়ে যায় তারা। ৩০ মিনিটে আকাশ মিশ্রর গোলে ব্যবধান বাড়ে। জাভি হার্নান্দেজ তার আগে সমতা ফেরানোর সুযোগ পেয়েও কাজের কাজ করতে পারেননি। সুনীল ছেত্রীও দুটি সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ।
বিরতিতে ২-০ গোলে এগিয়ে ছিল মুম্বই সিটি এফসি। ৫৭ মিনিটে তৃতীয় গোলটি করেন জর্জ পেরেরা দিয়াজ। ৬১ মিনিটে লালিয়ানজুয়ালা ছাংতে মুম্বই সিটি এফসির চতুর্থ গোলটি করেন। চার গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণের রাস্তা থেকে পিছু হঠেনি মুম্বই সিটি এফসি। তবে পাঁচ গোলে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়নি বেঙ্গালুরুকে।
এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এলো মুম্বই সিটি এফসি। ওডিশা এফসি নেমে গেল পাঁচে। তাদেরও ১৪ পয়েন্ট রয়েছে, তবে ওডিশা খেলেছে ৮টি ম্যাচ। বেঙ্গালুরু এফসি ৯টি ম্যাচ খেলে ফেলল। তাদের ঝুলিতে রয়েছে মাত্র ১টি জয়। ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছেন সুনীল ছেত্রীরা।
বেঙ্গালুরু এফসির কর্ণধার পার্থ জিন্দাল টুইটে লেখেন, পরিবর্তন আসন্ন। আমাদের আবার পূর্বাবস্থায় ফিরতে হবে। এদিন যা হলো তা অস্বস্তিকর। আমি দুঃখিত। এটা কল্পনাতীত। এই দল নিয়ে এমন খেলা একেবারেই বেঙ্গালুরু এফসি-সুলভ নয়।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications