ISL 2023-24: জয় দিয়েই আইএসএল অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের, পরাস্ত বেঙ্গালুরু এফসি
ISL 2023-24: জয় দিয়েই আইএসএল অভিযান শুরু করল কেরালা ব্লাস্টার্স। কোচির নেহরু স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে হারিয়ে। প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য।
ম্যাচের ৫২ মিনিটে কেজিয়া ভিনডর্পের আত্মঘাতী গোল এগিয়ে দেয় কেরালা ব্লাস্টার্সকে। ৬৯ মিনিটে আদ্রিয়ান লুনা কেরালাকে এগিয়ে দেন ২-০ গোলে। ৯০ মিনিটের মাথায় কার্টিস মেনের গোলে বেঙ্গালুরু ব্যবধান কমাতে সক্ষম হলেও তা পরাজয় এড়ানোর পক্ষে যথেষ্ট ছিল না।

আইএসএলের গত সংস্করণে মাস ছয়েক আগে দুই দলের শেষ সাক্ষাৎ ছিল বিতর্কিত। প্লে-অফের পুরো সময় না খেলেই মাঠ ছেড়েছিল কেরালা। সে কারণে ১০ ম্যাচের জন্য নির্বাসিত হন হেড কোচ ইভান ভুকোমানোভিচ, সেই শাস্তি এখনও বহাল রয়েছে। বড় অঙ্কের জরিমানাও হয়েছিল কেরালা ব্লাস্টার্সের। আজ ঘরের মাঠে জয় স্বাভাবিকভাবেই তৃপ্তি দিল তাদের।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে মরিয়া ছিল হলুদ ব্রিগেড। ৫২ মিনিটে এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স। এই গোলটির জন্য দায়ী বেঙ্গালুরুর রক্ষণ। লুনার ক্রস বিপন্মুক্ত করার উদ্যোগই নেননি ফুটবলাররা, ভিনডর্পের গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। কেরালার দ্বিতীয় গোলটির জন্য পুরোপুরি দায়ী বেঙ্গালুরুর গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু।

ডামজানোভিচ বল বাড়িয়েছিলেন নিজের দলেরই গোলকিপার গুরপ্রীতের কাছে। গুরপ্রীত বলের নিয়ন্ত্রণ হারালে সেই ভুলের সদ্ব্যবহার করেন লুনা। অনেকটা দৌড়ে এসে তিনি সহজেই বল জালে জড়িয়ে দেন। এই গোলটিই হতোদ্যম করে দেয় বেঙ্গালুরুকে। ৯০ মিনিটের মাথায় কেরালার রক্ষণের ভুলকে কাজে লাগিয়ে গোল করে যান মেন।
দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইম ছিল ৭ মিনিটের। বেঙ্গালুরুর ফুটবলাররা সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা চালালেও শেষরক্ষা হয়নি। এদিনের দ্বৈরথের আগে অবধি দুই দলের ১৫টি সাক্ষাতে কেরালা ব্লাস্টার্স জিতেছিল তিনটিতে, আটটিতে জয় বেঙ্গালুরুর, ড্র হয়েছিল ৪টি ম্যাচ। আজ বেঙ্গালুরুর বিরুদ্ধে আইএসএলে চতুর্থ জয়টি ছিনিয়ে নিল ইয়েলো আর্মি।
শনিবার ডাবল হেডার। বিকেল সাড়ে ৫টা থেকে ওডিশা এফসি বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচ। এরপর রাত ৮টা থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি। পাঞ্জাবের সহকারী কোচ হয়েছেন শংকরলাল চক্রবর্তী।
(ছবি- আইএসএল মিডিয়া)
-
অঙ্গ কলিঙ্গের পথে এবার বঙ্গও, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর











Click it and Unblock the Notifications