Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL 2023-24: চার ম্যাচে জয় অধরা, প্রতিপক্ষের ডেরা থেকে এক পয়েন্টই প্রাপ্তি ইস্টবেঙ্গলের

আইএসএলে জয় অধরাই থাকল ইস্টবেঙ্গলের। চেন্নাইয়ানের বিরুদ্ধে এগিয়ে গিয়েও জয় পেল না লাল হলুদ ব্রিগেড। প্রতিপক্ষের ডেরা থেকে ১ পয়েন্ট নিয়েই ফিরতে হচ্ছে কার্লোস কুয়াদ্রাতের দলকে। খেলার ১-১।

লম্বা ছুটি কাটিয়ে শনিবার আইএসএলে খেলতে নামল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষের ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণের ছকে দল সাজান কোচ কার্লোস কুয়াদ্রাত। শেষ তিন ম্যাচে হারের পর এই ম্যাচে জয়ের খাতা খোলাই ছিল লাল হলুদ ব্রিগেডের লক্ষ্য। শুরু থেকেই প্রতিপক্ষের বক্সে গিয়ে হানা দিতে থাকেন লাল হলুদ জার্সিধারীরা।

ISL 2023-24

শুরুতেই কর্ণার আদায় করে নেয় ইস্টবেঙ্গল। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। তবে মহেশ-ক্লেইটনরা সুযোগ তৈরি করতে থাকেন। গতির অস্ত্রেই প্রতিপক্ষ ডিফেন্ডারদের ব্যস্ত রাখে কুয়াদ্রাতের ছাত্ররা। বেশ কয়েকটি ভালো শট নেন ক্লেইটন, কিন্তু দেবজিত মজুমদার হাতে তা আটকে যায়। তবে ম্যাচের ২৯ মিনিটে গোল তুলে নেয় লাল হালুদ।

চেন্নাইয়ানের বক্সে গড়ানো বিষ্ণুর পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন আয়ূশ অধিকারী। গোল খাওয়ার পর কিছুটা গা ঝাড়া দিয়ে উঠে ‌নীল জার্সিধারীরা। একের পর এক সুযোগ তৈরি করে চেন্নাইয়ের দলটি। কিন্তু লাল হলুদের গোলের নীচে তৎপর ছিলেন গিল, ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েই সাজঘরে ফেরে লাল হলুদ।

১-০ গোলে এগিয়ে থাকা ইস্টবেঙ্গলের খেলায় সেই আগ্রাসন চোখে পড়ল না, বরং গতি কিছুটা স্লথ হল লাল হলুদের। চেন্নাই রওনা দেওয়ার আগে বিমান বিভ্রাটের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। ফলে শুক্রবার অনেক রাতে পৌঁছয় তারা। সেই ক্লান্তি চোখে পড়ল শনিবারের ম্যাচে।

দ্বিতীয়ার্ধে খাবরার জায়গায় মাঠে এলেন রাকিপ ও মহেশের জায়গায় সিভারিওকে নামান স্প্যানিশ কোচ। কিন্তু লাল হলুদ রক্ষণে ক্রমাগত চাপ বাড়াতে থাকে চেন্নাইয়িন। ৮৬ মিনিটে লিড ধরে রাখতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। ৮৬ মিনিটে সুপার সাব মিতেই চেন্নাইয়ানের হয়ে সমতা ফেরান।

ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখেন চেন্নাইয়িন দলের এডওয়ার্থ, শেষের কয়েক মিনিট প্রতিপক্ষকে ১০ জনে পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হল লাল হলুদ। ফলে ্১ পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল কার্লোস কুয়াদ্রাতের দলকে।

প্রতি ম্যাচেই শেষ মুহূর্তে এসে লাল-হলুদের খেলায় ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে। ফুটবলারদের মনঃসংযোগেও ব্যাঘাত হচ্ছে। যে কারণে গোল খেয়ে যাচ্ছে তারা। এই ম্যাচ ড্র করে ৬ ম্যাচে ৫ পয়েন্ট ‌নিয়ে লিদগের লড়াইয়ে ৫ ‌নম্বরে থাকল ইস্টবেঙ্গল। এই ম্যাচ জিততে পারলে প্রথম ছয়ে ঢুকে পড়ার একটা সম্ভাব‌না ছিল লাল হলুদের। কিন্তু ভারত মহাসাগরের তীরে সেই স্বপ্ন অধরাই থাকল।
অন্যদিকে সাত ম্যাচে ৭ পয়েন্ট ‌নিয়ে সাত নম্বরে থাকল চেন্নাইয়ের দলটি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+