ISL 2023-24: আইএসএলে দুই ক্লাবে কোচ বদল, বেঙ্গালুরুতে বড় পরিবর্তন, মুম্বই সিটি এফসির দায়িত্ব কার কাঁধে?
ISL 2023-24: মুম্বই সিটি এফসির কাছে ঘরের মাঠে চার গোল হজমের কয়েক ঘণ্টার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল বেঙ্গালুরু এফসি। কর্ণধার পার্থ জিন্দাল জানিয়েছিলেন, এই হার মেনে নেওয়া যায় না। পরিবর্তন আসছে।
আজই বেঙ্গালুরু এফসি ছাঁটাই করে দিল হেড কোচ সাইমন গ্রেসন ও সহকারী কোচ নিল ম্যাকডোনাল্ডকে। অন্যদিকে, মুম্বই সিটি এফসি এদিনই নয়া হেড কোচের নাম ঘোষণা করে দিয়েছে।

বেঙ্গালুরু এফসি গ্রেসনকে হেড কোচ করেছিল ২০২২-২০২৩ মরশুমে। তাঁর কোচিংয়ে গত মরশুমের আইএসএলে এবং সুপার কাপে বেঙ্গালুরু এফসি রানার-আপ হয়, চ্যাম্পিয়ন হয় ডুরান্ড কাপে। যদিও চলতি আইএসএলে ৯টি ম্যাচ খেলে একটির বেশি ম্যাচ জিততে পারেনি বেঙ্গালুরু এফসি। রয়েছে নবম স্থানে।
এবারের আইএসএলে বেঙ্গালুরু এফসি চারটি ম্যাচে হেরেছে, ড্র হয়েছে চারটি ম্যাচ। গতকাল যেভাবে দল বড় ব্যবধানে হেরেছে তা বরদাস্ত করা যায় না বলে উল্লেখ করেছিলেন পার্থ জিন্দাল। গ্রেসন ও ম্যাকডোনাল্ডকে ছাঁটাই করার সঙ্গে সঙ্গেই বেঙ্গালুরু এফসি জানিয়ে দিল, পরবর্তী হেড কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত রেনেডি কোচের তত্ত্বাবধানেই ক্লাব মাঠে নামবে।
#TheIslanders’ new man at the helm is here and he’s ready! 🙌#WelcomePetr #MumbaiCity #AamchiCity 🔵 @PetrKratky pic.twitter.com/i6oP1pDOLO
— Mumbai City FC (@MumbaiCityFC) December 9, 2023
অন্যদিকে, মুম্বই সিটি এফসির মালিকানা রয়েছে সিটি ফুটবল গ্রুপের। সেই গ্রুপের এক ক্লাব থেকে অন্য ক্লাবে হেড কোচ হয়ে এলেন পিটার ক্রাটকি। তিনি এর আগে মেলবোর্ন সিটির হেড কোচ ছিলেন। ২০২৪-২৫ মরশুম অবধি ৪২ বছরের ক্রাটকির সঙ্গে মুম্বই সিটি এফসির হেড কোচ হিসেবে চুক্তি হয়েছে। চেক রিপাবলিকে জন্ম পিটার ক্রাটকির। ১৫ বছরের ফুটবলজীবনে চেক প্রজাতন্ত্রের নামী ক্লাবে খেলেছেন। অবসর নেওয়ার আগে খেলেছেন অস্ট্রেলিয়াতেও।
মেলবোর্ন থেকে মুম্বইয়ে দেস বাকিংহাম আসার পর ২০২১ সালের অক্টোবরে ক্রাটকি মেলবোর্ন সিটির সহকারী কোচ হন। তার আগে আকাদেমি ও ডেভেলপমেন্টাল স্কোয়াডকে কোচিং করিয়েছেন।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications