ওডিশায় প্রথমবার খেলবে ভারতীয় ফুটবল দল, ইন্টারকন্টিনেন্টাল কাপে অংশ নিচ্ছে কারা?
ওডিশার ভুবনেশ্বরে বসছে আন্তর্জাতিক ফুটবলের আসর। ৯ থেকে ১৮ জুন ফিফার ইন্টারন্যাশনাল উইন্ডো রয়েছে। তখনই হবে ইন্টারকন্টিনেন্টাল কাপ। মণিপুরে ত্রিদেশীয় ফুটবল টু্নামেন্টের সাফল্যের পরই এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা।
ভারত ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে লেবানন, মঙ্গোলিয়া ও ভানুয়াতু। ২০১৮ সালে মুম্বই ও ২০১৯ সালে আমেদাবাদে ইন্টারকন্টিনেন্টাল কাপ হয়েছিল। টুর্নামেন্টের তৃতীয় সংস্করণটি হচ্ছে ভুবনেশ্বরে।

এআইএফএফের সেক্রেটারি জেনারেল শাজি প্রভাকরণ বলেন, মার্চে মণিপুরের ফুটবলপ্রেমীরা স্টেডিয়ামে বসে আন্তর্জাতিক ফুটবল দেখার সুযোগ পেয়েছিলেন। ভারতে আন্তর্জাতিক ফুটবল আয়োজনের জন্য স্টেডিয়ামের সংখ্যা বাড়ানো হচ্ছে। তারই অঙ্গ হিসেবে ওডিশার ইন্টারকন্টিনেন্টাল কাপ অনুষ্ঠিত হবে।
প্রভাকরণ আরও বলেন, ভুবনেশ্বরে ইতিমধ্যেই অনূর্ধ্ব ১৭ ফিফা মহিলা বিশ্বকাপ হয়েছে। সেই টুর্নামেন্ট আয়োজনে ওডিশা সরকার ফুটবলের পরিকাঠামোও দারুণভাবে তৈরি করেছে। বিশ্বকাপের সেই পরিকাঠামো ব্যবহার করেই এই প্রথম ওডিশায় ভারতের সিনিয়র পুরুষ ফুটবল দল মাঠে নামছে। মণিপুরের মতো এখানেও তাই বিপুল উন্মাদনা প্রত্যাশা করছে ফেডারেশন।

এই টুর্নামেন্ট আয়োজন করলে ওডিশার ফুটবলেরও অগ্রগতি হবে বলে আশাবাদী প্রভাকরণ। ভারত লেবাননের বিরুদ্ধে ৬টি ম্যাচ খেললেও মঙ্গোলিয়া ও ভানুয়াতুর বিরুদ্ধে কখনও খেলেনি। দেশের মাটিতে ভারতীয় ফুটবল দল বিগত পাঁচটি ম্যাচে অপরাজেয়। ২০২২ সালের ৮ জুন থেকে আজ অবধি ভারতকে এ দেশে এসে কেউ হারাতে পারেনি।

এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার রাউন্ড ৩-এর ম্যাচে কলকাতায় কম্বোডিয়াকে ২-০ গোলে হারিয়েছিল ভারত। এরপর থেকে ইগর স্টিম্যাচের দল আফগানিস্তানকে ২-১, হংকংকে ৪-০ গোলে হারায়। ইম্ফলে ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় ভারত ১-০ গোলে মায়ানমারকে এবং ২-০ গোলে কিরগিজ রিপাবলিককে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications