Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Igor Stimac: এশিয়ান কাপে খারাপ পারফরম্যান্সে অনিশ্চিত ইগরের ভবিষ্যৎ? কোচ বদলের পথে ফেডারেশন?

ফুটবল, ক্রিকেট হোক বা অন্য খেলাধুলা, দলের খারাপ পারফরম্যান্সের জন্য কোচ ছাঁটাই নতুন কোনও বিষয় নয়। ক্লাব হোক বা দেশ দল খারাপ পারফরম্যান্স করলেই অনেক ক্ষেত্রেই ছাঁটাই করে দেওয়া হয় কোচকে। এবার কী একই পরিণতি হতে চলেছে ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচের। এশিয়ান কাপের হতাশা জনক পারফরম্যান্সের পর অনিশ্চিত ক্রোয়েশিয়ান কোচের ভাগ্য।

ক্রোয়েশিয়ার বিশ্বকাপারকে ২০১৯ সালে ভারতীয় দলের কোচে দায়িত্ব দেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ২০১৯ সালে ১৫ মে স্টিফেন কনস্ট্যানটাইনের উত্তরসূরি হন ইগর। গত বছরে ২০২৬ সাল পর্যন্ত তাঁর কোচিংয়ের মেয়াদ বৃদ্ধি করেছে ফেডারেশন। তবে এএফসি এশিয়ান কাপে তাঁর পারফরম্যান্সের পর ফেডারেশনকে কিন্তু ইগরকে নিয়ে ভাবনা চিন্তা শুরু‌ হয়ে গিয়েছে এআইএফএফ-র অন্দরে।

 Igor Stimac

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুসারে, এখনই ইগরকে লাল কার্ড দেখানো না হলেও, হলুদ কার্ড দেখানো হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ফুটবল সংস্থার এক কর্তা বলেছেন, এই মুহুর্তে, কোন ব্যাপক পরিবর্তন করা খুবই অনিশ্চিত। কিন্তু, এশিয়ান কাপে আমাদের খারাপ পারফরম্যান্স উদ্বেগজনক। মার্চের বিশ্বকাপ বাছাইপর্বের খেলাগুলো আমাদের কোচের ভবিষ্যৎ নির্ধারণের জন্য অনুঘটক হতে পারে।'

২০২৬ সাল অবধি ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচের সঙ্গে চুক্তি রয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারশেনের। তবে তার আগে বিশ্বকাপের বাছাই পর্বই বড় পরীক্ষা হতে চলেছে। এরমধ্যে উঠে আসছে আরও বিস্ফোরক তথ্য। কোচ এবং এআইএফএফ প্রেসিডেন্টের মধ্যে সম্পর্কও আগের মতো নেই। এমন‌কি একে অপরের সঙ্গে কথাও বন্ধ হয়ে গিয়েছে।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক সূত্রের খবর অনুযায়ী, 'ভারতের হেড কোচ ইগর স্টিমাচ এবং সভাপতি কল্যাণ চৌবে গত বছরের সাফ চ্যাম্পিয়নশিপের পর থেকে একে অপরের সঙ্গে কথা বলেন না। এআইএফএফ প্রেসিডেন্ট এশিয়ান কাপের আগে দলের ফুটবলারদের সঙ্গে কথাও বলেননি।'

একটি ম্যাচ না জিতেই এএফসি এশিয়ান কাপে অভিযান শেষ করেছে ভারত। এটাই ভারতের সবথেকে খারাপ পারফরম্যান্স এশিয়ান কাপে। এরআগে ২০১১ এবং ২০১৯ সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও এতটাও হতাশাজনক পারফরম্যান্স করেনি ভারত।

এবারের এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধে আশাব্যঞ্জক পারফরম্যান্স দিয়ে যাত্রা শুরু হয়েছিল, কিন্তু সেই ম্যাচে ভারত হারে ২-০ ব্যবধানে। উজবেকিস্তানের কাছে ৩-০গোলে লজ্জাজনক পরাজয় এবং সিরিয়ার কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ভারত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+