এএফসি কাপে অংশ নেবে নতুন মোহনবাগানই, তবে আই লিগ ট্রফি দেরিতে পাবে সবুজ-মেরুণ
এএফসি কাপে অংশ নেবে নতুন মোহনবাগানই, তবে আই লিগ ট্রফি দেরিতে পাবে সবুজ-মেরুণ
করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে মোহনবাগানের তাঁবুতে দেরিতে আই লিগ ট্রফি পৌঁছবে বলে জানিয়েছে ভারতীয় ফেডারেশন। একই সঙ্গে নতুন নামে এএফসি কাপ খেলতে সবুজ-মেরুণের কোনও সমস্যা হওয়ার কথা নয় বলেও জানাল এআইএফএফ।

আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান
করোনা ভাইরাসের জেরে ২৮টি ম্যাচ বাকি থাকা সত্ত্বেও বাতিল করে দেওয়া হয়েছে এবছরের আই লিগ। যদিও পয়েন্টের নিরিখে ইতিমধ্যেই লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মোহনবাগান। মঙ্গলবার ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা করা হয়েছে।

লিগ কমিটির প্রস্তাব মঞ্জুর
বাতিল হয়ে যাওয়া আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান। তাদের হাতেই খেতাব তুলে দেওয়া হোক, সম্প্রতি লিগ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তা প্রস্তাব আকারে এআইএফএফ-র এগজিকিউটিভ কমিটির টেবিলে জমা পড়ে। মঙ্গলবার এ ব্যাপারে এক বৈঠকে মোহনবাগানকেই আইলিগ চ্যাম্পিয়ন বলে ঘোষণা করেন প্রফুল প্যাটেলরাও।

ট্রফি পৌঁছবে দেরিতে
মোহনবাগনই আই লিগ চ্যাম্পিয়ন, সে ব্যাপারে সরকারি শিলমোহর পড়লেও, এখনই ট্রফি হাতে পাবে না সবুজ-মেরুণ। করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে এখনই মোহনবাগানের হাতে আই লিগের ট্রফি ও পুরস্কার মূল্যের অর্থ তুলে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে এআইএফএফ। তা কবে সম্ভব হবে পরে জানাবে ফেডারেশন।

এএফসি কাপ
১৩০ বছরের পুরনো মোহনবাগান, আগামী মরশুমে এটিকে-র সঙ্গে সংযুক্ত হচ্ছে। এটিকে মোহনবাগানের কোচ হচ্ছেন আন্টোনিও লোপেজ হাবাস। পরের মরশুমে আইএসএল খেলবে এই দল। সেক্ষেত্রে আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান এই নতুন নামে এএফসি কাপ খেলতে পারবে কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়। তবে তাতে কোনও বাধা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ফেডারেশন। তাদের বক্তব্য, এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান। এশিয় পর্যায়ে এটা সবুজ-মেরুণেরই কোটা।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications